চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে থেকে হজ ও ওমরাহ ভিসা দেওয়া হবে, জানালো সৌদি আরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 17, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মক্কায় হজের জন্য মুসল্লিদের সমাবেশ, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হজ মৌসুমকে সামনে রেখে ১৪৪৮ হিজরি সালের হজের সময়সূচি বা ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। একই সঙ্গে ওমরাহ ভিসা পুনরায় চালুর তারিখ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত ক্যালেন্ডারে জানানো হয়েছে, আগামী ৩১ মে থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু করা শুরু হবে। ওইদিন থেকেই ওমরাহ পালনকারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। এছাড়া আগামী ১ জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট বা অনুমতিপত্র সংগ্রহের প্রক্রিয়াটিও পুনরায় চালু হবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষিত সূচি অনুযায়ী, নতুন মৌসুমের জন্য ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর। এছাড়া ওই বছরের ২৩ সেপ্টেম্বর হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের সর্বশেষ দিন। আর সৌদিতে অবস্থানরত  ওমরাহ পালনকারীদের দেশ ছাড়ার জন্য ২০২৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মে থেকে বিদেশি এজেন্টদের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে  ওমরাহ সংস্থাগুলোর যাবতীয় চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরের দিন ১২ মে থেকে প্রতিবন্ধী সেবা ও ঐতিহ্যবাহী বিষয়গুলোসহ সংশ্লিষ্ট সব পরিষেবার ইলেকট্রনিক চুক্তি কার্যক্রম চালু করা হয়।

বর্তমানে পবিত্র হজ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে সৌদি আরব। আজ  (১৭ মে) রোববার জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের পবিত্র ঈদুল আজহা এবং হজের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। সাধারণত জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এই ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলোর সময়সূচি ঘোষণা করা হয়।

Tags: হজ ভিসা
Previous Post

হটস্পট হিসেবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

Next Post

রফতানিকারকরা পাচ্ছেন ৩১শ’ কোটি টাকা, সবচেয়ে বেশি পাচ্ছে যে খাত

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রফতানিকারকরা পাচ্ছেন ৩১শ’ কোটি টাকা, সবচেয়ে বেশি পাচ্ছে যে খাত

কামি রিতা এভারেস্ট জয় করে আনন্দিত, পর্বত চূড়ায় পৌঁছেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের রেকর্ডই ভাঙলেন কামি রিতা, ৩২ বার জয় করলেন এভারেস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT