চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে আমরা বসে থাকবো না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 16, মে 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
রাজনৈতিক নেতারা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, সমর্থকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে আমরা কেউ বসে থাকবো না।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি। আমি ছোটবেলায থেকে দেখে এসেছি রাজনীতি মানে নতুন নতুন মিল-কলকারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা। রাজনীতি মানে আমি দেখে এসেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এটাই হচ্ছে আমাদের রাজনীতি।

তিনি বলেন, আমি নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম, আমি মা-বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে, সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিশেষ করে গ্রামেগঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দেব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন। আমরা এই কাজটি সরকার গঠনের এক মাসের ভেতরে শুরু করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি এখনো আপনারা অনেকে পান নাই। একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে সারাদেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম। আরও যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। কিন্তু যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি, সেই বাজেটটি বিএনপির তৈরি করা না। সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক তাদের বাজেটে ফ্যামিলি কার্ড ছিল না। ইনশাআল্লাহ আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে। সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব। আগামী চার সাড়ে চার বছরের মধ্যে আমরা চেষ্টা করবো বাংলাদেশের গ্রামেগঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়।

নারী শিক্ষায় নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, তখন তিনি এই বাংলাদেশের মেয়েদের শিক্ষাব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি মায়েদের, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরও সুযোগ পায়। সেইজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতিদ্রুত আমরা ফ্রি করে দেব। যাতে তাদের মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। শুধু তাই নয়, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থা করবো।

অনুষ্ঠানে একজন ইপিজেডের দাবি সম্বলিত সাইনবোর্ড উঁচিয়ে ধরেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ইপিজেডের কাজ শুধু এই চাঁদপুর জেলা নয়, আপনাদেরই সন্তান এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে, তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব সবকিছু বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাআল্লাহ দ্রুত ইপিজেড করবো।

তিনি আরও বলেন, বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আমার আপনারা আমাদের সকলের ভাগ্য, এই দেশের ২০ কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যেদিন এই ২০ কোটি মানুষের হাতকে, ৪০ কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো।

চব্বিশের আন্দোলনের চেতনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ৭১ সালে যেমন দেশকে স্বাধীন করেছিলাম, আমরা ২৪ এর আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন হচ্ছে আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের মানুষের ভাগ্য পরিবর্তনের পালা।

Tags: চব্বিশের আন্দোলনতারেক রহমানদেশনেত্রী খালেদা জিয়ানির্বাচনপ্রধানমন্ত্রীফ্যামিলি কার্ডবিএনপির চেয়ারম্যান
Previous Post

ভারতকে সতর্ক করে জামায়াত আমিরের যে বার্তা

Next Post

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

Next Post
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো ব্রোঞ্জের দেয়ালে স্থাপিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

তারেক রহমান কৃষি বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বৈরাচারের অধ্যায় শেষ, এখন পুনর্গঠনের বাংলাদেশ: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT