চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৪৫৩ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 16, মে 2026
in - টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৪৫৩ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯ শিশু। তাদের মধ্যে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬১ শিশু।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর বাড়ি সিলেটে। তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে ৩৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৫৭২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৪১ হাজার ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৬৪৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদানে ঘাটতি, সচেতনতার অভাব এবং উপসর্গ দেখা দেওয়ার পর দ্রুত চিকিৎসা না নেওয়ার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। তারা সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

Tags: জনস্বাস্থ্যটিকাদানবাংলাদেশ স্বাস্থ্যখাতশিশু মৃত্যুশিশু স্বাস্থ্যসংক্রামক রোগস্বাস্থ্য অধিদপ্তরহামহাম সংক্রমণহাসপাতাল ভর্তি
Previous Post

ফ্রিজ থেকে ম্যাসাজ পার্লার, কী নেই শাহরুখের নতুন গাড়িতে!

Next Post

বাড়িভাড়া দিতে না পেরে স্ত্রী-কন্যাকে ধর্ষণের সুযোগ দিলো স্বামী!

Next Post
অজ্ঞাত ব্যক্তি মুখোশ পরা, হাত ঝুলানো, সাদা দেয়ালে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়িভাড়া দিতে না পেরে স্ত্রী-কন্যাকে ধর্ষণের সুযোগ দিলো স্বামী!

দুই দক্ষিণ কোরিয়ান ফুটবলার গোলের পর একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন-কিমদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে সাউথ কোরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT