চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শেষ ডাচ তারকা ডিফেন্ডারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 16, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ডাচ ফুটবল তারকা মাঠে খেলছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিনের পিঠের সমস্যায় ভুগছিলেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট। তবে বিশ্বকাপকে সামনে রেখে অস্ত্রোপচার এড়িয়ে চলেছিলেন তিনি। কিন্তু লাভ হল না, শেষপর্যন্ত বিশ্বকাপের ২৬ দিন আগে তাকে যেতে হল ছুরি কাঁচির নিচে।  পিঠে অস্ত্রোপচারের কারণে ডাচদের দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

ইউনাইটেডের এক বিবৃতিতে বলেছে, ‘পিঠের চোটের চিকিৎসায় ডি লিটের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার পুনর্বাসন প্রক্রিয়া জুড়ে নিষ্ঠার সাথে কাজ করার পর, এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

২৬ বর্ষী ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার নভেম্বর ৩০ তারিখ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের পর থেকে আর খেলেননি। সেসময় ইউনাইটেডের তৎকালীন কোচ রুবেন আমোরিম বলেছিলেন, ‘এটি একটি সামান্য সমস্যা এবং আশা করছি যে চার দিন পর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ডাচম্যান ফিরে আসবেন।’

অবশ্য কোচের কথা তেমনটা ঘটেনি। অসংখ্য আশার বার্তা দেয়া সত্ত্বেও এবং বর্তমান কোচ মাইকেল ক্যারিক বারবার বলার পরেও ক্লাব অস্ত্রোপচারের কথা ভেবেছিল। কিন্তু গত মাসে ক্যারিংটনের অনুশীলন মাঠে ডি লিটের দৌড়ানোর সর্বশেষ প্রচেষ্টাটি কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি।

’আগামী ১৪ই জুন জাপানের বিপক্ষে নেদারল্যান্ডস তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। অন্যদিকে ইউনাইটেড আশা করছে, ডি লিট চোট কাটিয়ে ২০২৬-২৭ মৌসুমের শুরুর দিকের ফিরবেন।

অস্ত্রোপচারের পর ডি লিট বলেছেন, ‘নভেম্বর থেকে আমি আমার ভালোবাসার কাজ, অর্থাৎ ফুটবল খেলায়, ফিরে আসার জন্য সবকিছুই করেছি। প্রতিটি সেশনে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছি এবং সবরকম বিকল্প খতিয়ে দেখেছি। আমার কর্মজীবনের কঠিন সময়ে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। যত দ্রুত সম্ভব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিত্ব করতে এবং আমাদের অসাধারণ সমর্থকদের সামনে খেলতে আমি আগের মতোই দৃঢ়প্রতিজ্ঞ।’

Tags: নেদারল্যান্ডসফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

Next Post

ঘরের শত্রু বিভীষণ, গ্রেপ্তার সহকারী সম্পাদক!

Next Post
একজন ব্যক্তি সবার মাঝে চুপচাপ থাকছেন, হাতে আঙুল রেখে মুখে আঙুল তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের শত্রু বিভীষণ, গ্রেপ্তার সহকারী সম্পাদক!

প্রধানমন্ত্রী খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনতা ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ জিয়ার উদ্বোধন করা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT