চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হলিউডের জন্য লজ্জা’ মন্তব্যে কান উৎসবে করতালি

গাজার নিপিড়ীত মানুষের পক্ষে অবস্থানের কারণে হলিউডে কোণঠাসা শিল্পীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 14, মে 2026
in বিনোদন
A A
মানবাধিকার সচেতনতা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা যুদ্ধ নিয়ে অবস্থান নেওয়ায় হলিউড তারকাদের ‘কালো তালিকা’ ভুক্ত করার অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছেন কান চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য ও খ্যাতিমান চিত্রনাট্যকার পল ল্যাভার্টি।

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে তিনি বলেন, গাজায় নারী ও শিশু হত্যার বিরোধিতা করায় সুসান সারান্ডন, জাভিয়ের বারদেম ও মার্ক রাফালোর-এর মতো শিল্পীদের যেভাবে কোণঠাসা করা হয়েছে, তা হলিউডের জন্য লজ্জাজনক।

দুইবার কান উৎসবের সর্বোচ্চ সম্মান পাম দ’অরজয়ী চলচ্চিত্রের চিত্রনাট্যকার পল ল্যাভার্টি হলিউডের তিন শিল্পীর নাম উচ্চারণ করে গলা উঁচিয়ে বলেন,“গাজায় নারী ও শিশু হত্যার বিরোধিতা করায় শিল্পীদের কালো তালিকা ভুক্ত করা হয়েছে। যারা এটা করছে, তাদের জন্য লজ্জা।”

কালো তালিকা ভুক্ত শিল্পীদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “ওরাই আমাদের সেরাদের একজন।” তাঁর এই বক্তব্যে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে সমর্থন জানান।

প্রসঙ্গত, ২০২৩ সালে নিউ ইয়র্কে এক ফিলিস্তিনপন্থী সমাবেশে বক্তব্য দেওয়ার পর সুসান সারান্ডনকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে তাঁর এজেন্সি থেকে বাদ দেওয়া হয়। পরে তিনি দাবি করেন, গাজা নিয়ে অবস্থান নেওয়ার কারণে হলিউডে কাজ পাওয়া তাঁর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে, কান উৎসবে রাজনীতি ও শিল্পের সম্পর্ক নিয়েও কথা বলেন জুরি বোর্ডের প্রধান, দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চান উক। তিনি বলেন,“শিল্প ও রাজনীতি পরস্পরের বিরোধী নয়। যতক্ষণ তা শিল্পসম্মতভাবে প্রকাশ করা হয়, ততক্ষণ তা মূল্যবান।”

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পল ল্যাভার্টি। বিশেষ করে প্রযুক্তি জায়ান্টদের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে তিনি সতর্ক করেন। তাঁর ভাষায়, “আমরা ধীরে ধীরে বুঝতে পারছি, ডানপন্থী ধ্যানধারণার প্রযুক্তি বিলিয়নিয়ারদের আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়।”

একই প্রসঙ্গে জুরি সদস্য ডেমি ম্যুর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করলেও বলেন, সত্যিকারের শিল্পকে এইআই কখনোই প্রতিস্থাপন করতে পারবে না।

তিনি বলেন, “সত্যিকারের শিল্প আত্মা থেকে আসে। সেটি কোনো প্রযুক্তি পুনর্নির্মাণ করতে পারবে না।”

Tags: কান চলচ্চিত্র উৎসবগাজাজাভিয়ের বারদেমজুরিফিলিস্তিনমার্ক রাফালোলিড বিনোদনসিনমোসিনেমাহলিউড
Previous Post

কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী: ‘চোর চোর’ স্লোগান

Next Post

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

Next Post
ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন প্রতিবাদে বিক্ষোভ ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

বাংলাদেশের মানচিত্রের লোগো, সবুজ ও লাল রঙে, জাতীয় পরিচয় বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT