চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াঘাটে শতাধিক হেক্টর ফসল তলিয়ে গেছে

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
10:12 অপরাহ্ন 13, মে 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
বৃষ্টির কারণে হালুয়াঘাটে নদীর পানি বৃদ্ধি, ফসলের ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাটের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার ১৩ মে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া, হালুয়াঘাট সদর ও গাজিরভিটা ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।

মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে পাড় ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে বাড়িঘর, রাস্তা ও বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। টানা বৃষ্টি ও হঠাৎ পানি বৃদ্ধিতে অনেক কৃষক পাকা ও আধাপাকা ধান ঘরে তুলতে পারেননি। এতে বোরো চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি নদীভাঙন ও জলাবদ্ধতায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

১ নং ভুবনকুড়া ইউনিয়নের মাজড়াকুড়া, কুমারগাতী, মহিষলেটি, আচকিপাড়া, তেলিখালী, কড়াইতলী; ৫ নং গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা, ডুমনীকুড়া, সূর্যপুর, সুমনিয়াপাড়া, কাতলমারী; ৪ নং হালুয়াঘাট সদর ইউনিয়নের গোবরাকুড়া, মনিকুড়া, রাংরাপাড়া, কালিয়ানীকান্দাসহ আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার মাজরাকুড়া, কড়ইতলী, সংড়া ও মহিষলেটি গ্রামের নিচু এলাকার শতাধিক হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, প্রায় ২৪৫ হেক্টর জমির ফসল আংশিক এবং ৭০ হেক্টর সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Tags: প্লাবিতবৃষ্টি ও পাহাড়ি ঢল
Previous Post

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

Next Post

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

Next Post
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের চারটি মূল দিকের তথ্যচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

ব্রাজিল ফুটবল দলের কোচ আনচেলত্তি দলের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT