চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রজয়ন্তীতে দিল্লিতে প্রশংসিত ঢাকার তাসমিয়া তানহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 13, মে 2026
in বিনোদন
A A
রবীন্দ্রজয়ন্তীতে ঢাকার তাসমিয়া তানহা প্রশংসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যায় প্রশংসা কুড়িয়েছেন ঢাকার মেয়ে তাসমিয়া তানহা।

বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত তাসমিয়া অংশ নেন ‘বিয়ন্ড সাইলেন্স – টেগোরস ওমেন’ শীর্ষক একটি বিশেষ নাট্য-সংগীত প্রযোজনায়। গত ৯ মে দিল্লির বিখ্যাত থিয়েটারপাড়া মান্ডি হাউজের এলটিজি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

ঢাকার তাসমিয়া তানহা রবীন্দ্রজয়ন্তীতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সাঁঝবাতি ফাউন্ডেশন ও স্বরছন্দ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নারীচরিত্রগুলোকে নতুনভাবে তুলে ধরা হয়। বাংলা ভাষার গণ্ডি পেরিয়ে হিন্দিভাষী দর্শকদের কাছে রবীন্দ্রনাথের ভাবনা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নির্মিত হয়েছিল এই বিশেষ প্রযোজনা।

নাট্যনির্মাতা শুদ্ধ বন্দ্যোপাধ্যায় ও নন্দিনী বন্দ্যোপাধ্যায়-এর ভাবনায় গড়ে ওঠা এ আয়োজনে রবীন্দ্রনাথের সৃষ্ট পাঁচ নারীচরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয় বহুস্তরীয় আখ্যান। সমাজের বৈষম্য, ধর্মীয় গোঁড়ামি, পণপ্রথা ও নারীর স্বাধীনতা—এসব বিষয় উঠে আসে নাটকের মূল উপজীব্য হিসেবে।

এই প্রযোজনায় অভিনয় করেন কৃতিকা ভাটিয়া, অরণ্য সিংহ, নৈসর্গিকা দাস হালদার, সঙ্গীতা সান্যাল এবং বাংলাদেশের তাসমিয়া তানহা। তাঁদের অভিনয়ে রবীন্দ্রনাথের নারীচরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ওঠে মঞ্চে। আর ন্যারেটর হিসেবে অভিনয় করেন নীল বন্দ্যোপাধ্যায়৷

বিশেষ করে তাসমিয়ার অভিনয় দর্শকদের দৃষ্টি কাড়ে। দিল্লির সাংস্কৃতিক অঙ্গনের দর্শকরা তাঁর সাবলীল উপস্থিতি ও আবেগঘন অভিনয়ের প্রশংসা করেন।

রবীন্দ্রজয়ন্তীতে ঢাকার তাসমিয়া তানহা সম্মানিত ও অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার দায়িত্বে ছিল ‘স্বরছন্দ’, আর নাট্যাংশ মঞ্চস্থ করে ‘সাঁঝবাতি ফাউন্ডেশন’। গানের ভাষা বাংলা হলেও নাটকের ভাষা ছিল হিন্দি, যা বহুভাষিক দর্শকদের জন্য পুরো আয়োজনকে আরও গ্রহণযোগ্য করে তোলে।

আয়োজকদের মতে, ‘বিয়ন্ড দ্য সাইলেন্স’ শুধু একটি নাট্যপ্রযোজনা নয়; এটি ছিল সময়ের সঙ্গে এক সাংস্কৃতিক সংলাপ। রবীন্দ্রনাথের সেই প্রতিবাদী ও প্রগতিশীল কণ্ঠকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক আন্তরিক প্রয়াস।

Tags: দিল্লিনারীমান্ডিরবীন্দ্রনাথ
Previous Post

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

Next Post

গাড়ি চাপায় নবজাতকের মৃত্যু

Next Post
নবজাতকের মরদেহ উদ্ধার, পুলিশ ও স্বজনরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি চাপায় নবজাতকের মৃত্যু

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT