চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন অভিনেতা দিলীপ রাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 13, মে 2026
in বিনোদন
A A
অভিনেতা দিলীপ রাজের ছবি, তিনি গা dark কালো পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় কন্নড় অভিনেতা ও প্রযোজক দিলীপ রাজ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কয়েক দিন আগেই একটি সফরে গোয়া গিয়েছিলেন দিলীপ।

সেখানে থাকাকালীনই প্রথম শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। বিশেষ করে বুকে ব্যথার সমস্যা শুরু হওয়ায় তিনি বিষয়টি নিয়ে সচেতন ছিলেন। এমনকি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে অ্যাপয়েন্টমেন্টও নিয়েছিলেন।

মঙ্গলবার রাতে হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বেঙ্গালুরুর কুমারস্বামী লেআউট এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

দিলীপ রাজ কেবল একজন তুখোড় অভিনেতাই ছিলেন না, বরং কন্নড় বিনোদন অঙ্গনের এক নিবেদিতপ্রাণ বহুমুখী প্রতিভা ছিলেন।

তার ক্যারিয়ার শুরু হয়েছিল থিয়েটার বা মঞ্চনাটকের হাত ধরে। মঞ্চের সেই পোড়খাওয়া অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি নাম লেখান ছোট পর্দায়। একাধিক জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে তিনি সাধারণ দর্শকের কাছে অত্যন্ত আপন হয়ে উঠেছিলেন। ২০০৫ সালে ‘বয়ফ্রেন্ড’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় নায়ক হিসেবে অভিষেক ঘটে দিলীপের।

তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় সুপারহিট সিনেমা ‘মিলানা’। এছাড়া ‘ইউ টার্ন’, ‘লাভ গুরু’ এবং ‘অর্কেস্ট্রা মাইসুরু’-র মতো প্রশংসিত সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।

Tags: মারা গেছেন
Previous Post

মানুষের দুঃখ থেকেই কিন্তু সৃজনের সৃষ্টি

Next Post

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

Next Post
নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা দেওয়ার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

ব্রিটিশ পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রানি এলিজাবেথ ও রাজা চার্লস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT