চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ২৯ দিন: ইতিহাসের সবচেয়ে বড় আসর

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
1:37 অপরাহ্ন 13, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ফুটবল দল বিশ্বকাপ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭০ বিশ্বকাপে মেক্সিকোর স্তাদিও আজতেকা’য় ইতালিকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল

ফুটবল মহাযজ্ঞ শুরু হতে বাকি আর ২৯ দিন। নর্থ আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে ১১ জুন পর্দা উঠছে বিশ্বআসরের। অন্যতম আয়োজক মেক্সিকো গড়ছে সর্বাধিক তিনবার বিশ্বকাপ আয়োজনের অনন্য কৃতিত্ব। মেক্সিকো ও সাউথ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ দিয়ে ১৯৭০ ও ১৯৮৬’র ফাইনালের ভেন্যু ‘স্তাদিও আজতেকা’য় এবারের আসর গড়াবে। বিশ্বকাপ ঘিরে মেক্সিকোর মতো এমন অনেক অদ্বিতীয় রেকর্ড রয়েছে।

আয়োজক, অংশগ্রহণকারী দেশ, ম্যাচ, ভেন্যু এমনকি বাছাইপর্বের ম্যাচের সংখ্যা, সময়কাল, সবকিছু মিলিয়ে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরটি ইতিহাসে অদ্বিতীয় এবং অবশ্যই চমক জাগানো। ২০২২ কাতার বিশ্বকাপে দল ছিল ৩২টি, এবার বেড়ে হয়েছে ৪৮। সেবার ম্যাচসংখ্যা ছিল ৬৪, এবারের ত্রি-আয়োজকের পাল্লায় বেড়ে যা হয়েছে ১০৪টি।

২০২২-এ কাতারের দোহা শহরেই ৭ স্টেডিয়ামে পসরা বসেছিল বিশ্বকাপের। এবার তিন দেশের ১৬টি শহর সুবাসিত হবে বিশ্বকাপের সৌরভে। চার বছর আগের বিশ্বকাপ আসরের স্থায়িত্ব ছিল ২৯ দিন, এবার বেড়েছে আরও ১০ দিন।

বাছাইপর্বেও ২৩তম আসরটি ছিল বিশাল ক্যানভাসের। ২০২২’এ একমাত্র আয়োজক ছিল কাতার। সেবার ৩২ দলের মধ্যে ইউরোপ থেকে ১৩, এশিয়ার ৫, আফ্রিকার ৫, কনক্যাকাফ ও কনমেবল অঞ্চল থেকে ৪টি করে দেশ অংশ নিয়েছিল।

বিশ্বকাপের ফাইনালে জয়ী ফুটবলার ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ
১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকোর স্তাদিও আজতেকা’য় ওয়েস্ট জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা

এবার ৪৮ দলের মধ্যে তিন আয়োজক সরাসরি খেলছে চুড়ান্ত পর্বে। ইউরোপ থেকে ১৬, এশিয়া থেকে ৮, আফ্রিকা থেকে ৯টি ছাড়াও কনমেবল ও কনক্যাকাফ থেকে ৪টি দল এসেছে।

বাংলাদেশসহ ফিফার ২০৬টি সদস্য দেশ ২০২৩’র সেপ্টেম্বর থেকে ২০২৬’র মার্চ পর্যন্ত মোট ৮৯৯টি ম্যাচ খেলে চূড়ান্ত পর্বের জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। এবার প্রথম বাছাইপর্ব শেষ হওয়ার আগেই হয়েছে চূড়ান্ত গ্রুপ বিন্যাস।

গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরের জন্য ফিফা ও তিন আয়োজক করছে বিস্তর খরচ। টার্ন ওভার, লভ্যাংশ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপ্তিও বড় মাপের। গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শকদের গুণতে হবে হাজার হাজার ডলার। টিভি সত্ত্ব বিক্রি হয়েছে রেকর্ড অর্থে।

বিশ্বকাপের বড় ম্যাচের জন্য প্রস্তুত স্টেডিয়াম, দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
মেক্সিকোর এই স্তাদিও আজতেকা স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে স্বাগতিকদের ম্যাচে পর্দা উঠবে আসরের

জাঁকজমক আয়োজনে ফুটবলশৈলী কতটা মনকাড়া হয়, সেদিকে তাকিয়ে থাকবে গোটা দুনিয়া।

Tags: কাতার বিশ্বকাপদোহাফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

জাতিসংঘে হরমুজ প্রণালির প্রস্তাবে ১১২ দেশের সমর্থন

Next Post

যে কমিশনের নেতৃত্বে হবে বিসিবির নির্বাচন

Next Post
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো ব্রোঞ্জের দেয়ালে স্থাপিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কমিশনের নেতৃত্বে হবে বিসিবির নির্বাচন

বৃহৎ ঘূর্ণিঝড়ের ছবি, যা বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT