চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর ইইউর নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 12, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউরোপীয় ইউনিয়নের পতাকাসহ প্রতিনিধি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে জোটটি।

আল জাজিরা জানিয়েছে, সোমবার (১১ মে) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো হয়। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এবং বসতি সম্প্রসারণ ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেন, দীর্ঘ সময় ধরে বিষয়টি আটকে ছিল, এবার কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তার ভাষায়, চরমপন্থা ও সহিংসতার অবশ্যই পরিণতি থাকা উচিত।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিম তীরে উগ্র ও সহিংস বসতি সম্প্রসারণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

নিষেধাজ্ঞার আওতায় তিনজন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং চারটি বসতি-সম্পর্কিত সংগঠন থাকলেও তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন এবং কোনো আইনি ভিত্তি নেই বলে দাবি করেন। কট্টর ডানপন্থি মন্ত্রী ইতামার বেন গভির ইইউকে ইহুদিবিদ্বেষী বলেও মন্তব্য করেন।

একই বৈঠকে হামাস নেতৃত্বের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর সংগঠনটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ সাম্প্রতিক সময়ে রেকর্ড মাত্রায় পৌঁছেছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষও ক্রমাগত বাড়ছে, যা অঞ্চলটিতে উত্তেজনা আরও তীব্র করে তুলছে।

Tags: ইইউনিষেধাজ্ঞাহামাস
Previous Post

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

Next Post

হামের টিকা বিষয়ে তদন্ত ও মার্কিন চুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Next Post
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হামের টিকা ও মার্কিন চুক্তি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের টিকা বিষয়ে তদন্ত ও মার্কিন চুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দুই যুবক হাসিমুখে ছবি, একজন সাদা শার্ট পরা, অন্যজন কালো শার্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা মুখ্যমন্ত্রী হতেই কড়া পদক্ষেপ নিলেন বিজয়পুত্র!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT