চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 11, মে 2026
in - টপ লিড নিউজ, আদালত
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভবন, বাংলাদেশের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গর্ভে থাকা সন্তান ছেলে না মেয়ে এই তথ্য প্রকাশ করা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের চর্চা নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায়, যা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থি।

আজ (১১ মে) সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট জানায়, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ সামাজিক ভারসাম্যহীনতা তৈরি করতে পারে এবং এটি নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন বলে উল্লেখ করেন আদালত।

২০২০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই বিষয়ে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়।

আদালতের রায়ে বলা হয়, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণ, তদারকি ও জবাবদিহির কার্যকর ব্যবস্থা অনুপস্থিত ছিল। শুধু নীতিমালা প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না; বাস্তবায়ন, ডিজিটাল নজরদারি এবং কঠোর নিয়ন্ত্রণ ছাড়া এ অনৈতিক চর্চা বন্ধ করা সম্ভব নয়।

এই কারণে নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত ভ্রূণসংক্রান্ত পরীক্ষার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী ছয় মাসের মধ্যে এই ডাটাবেজ তৈরি ও নিয়মিত হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত এই নির্দেশনাকে ‘কন্টিনিউয়াস ম্যান্ডামাস’ হিসেবে ঘোষণা করে, যাতে ভবিষ্যতেও নির্দেশনার বাস্তবায়ন তদারকি করা যায়। রায়ে আরও বলা হয়, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যাশিশুর বিরুদ্ধে বৈষম্য ও নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি হয়, যা সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

হাইকোর্ট পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের কার্যক্রম কঠোর আইনি কাঠামোর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও কার্যকর তদারকি ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

Tags: হাইকোর্ট
Previous Post

রাজশাহীতে চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে নির্যাতন

Next Post

কিশোরগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Next Post
কিশোরগঞ্জ জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট দলের দুই ব্যাটসম্যান প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুর ধাক্কা সামলে আবারও মুমিনুল-শান্ত জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT