চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা না দেওয়ায় মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

মোঃ শফি উল্লাহ রিপন by মোঃ শফি উল্লাহ রিপন
9:26 পূর্বাহ্ন 11, মে 2026
in - সেমি লিড, জনপদ, ফেনী
A A
মাদকাসক্ত যুবক বসে থাকা অবস্থায়, পেছনে রঙিন দেয়াল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফি (প্রতিনিধি)।

ফেনীর দাগনভূঞা উপজেলায় ‘মাদকাসক্ত’ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বাবা ও বোন।

রোববার (১০ মে) রাত নয়টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম লাকি বেগম (৪৫)। আহতরা হলেন- পিতা মোহাম্মদ মোস্তফা (৫৫) ও তার মেয়ে মোসাম্মদ মিথিলা মোস্তফা (১৮)। তারা দিলপুর গ্রামের মকবুল আহমদ হুদুর বাড়ির বাসিন্দা।

মো. মোস্তফা সৌদি আরব প্রবাসী, মিথিলা রাজাপুর আলিম মাদ্রাসার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফিকে (২১) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসীর মতে, রাফি মাদকাসক্ত হিসেবে পরিচিত। পুলিশ জানায়, অনলাইনে অর্ডার করে ছুরি কিনে সেই ছুরি দিয়ে মাকে হত্যা করেন রফিক।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য, রোববার রাতে রাফি বাড়িতে এসে মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চান। লাকি বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাফি ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই লাকি বেগম গুরুতর আহত হন।

জানা যায়, মাকে ছুরি দিয়ে আঘাতের পর বোন মিথিলাকে ছুরিকাঘাত করলে তাকে বাঁচাতে এগিয়ে যান বাবা মোহাম্মদ মোস্তফা। তখন তাদের দুজনকেও ছুরিকাঘাত করা হয়। পরিবারের অন্য সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাফি পালানোর চেষ্টা করেন। পরে এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করেন।

আহত তিনজনকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির বলেন, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ঘটনাস্থল থেকে রাফিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, অনলাইনে অর্ডার দিয়ে দুটি ছুরি কিনেছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি জব্দ করেছে পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, লাকি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Previous Post

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next Post

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

Next Post
অর্থ জালিয়াতির সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে সাক্ষাৎ, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT