চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে নারী ভক্তের অদ্ভুত কাণ্ডে অস্বস্তিতে আতিফ আসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 10, মে 2026
in বিনোদন
A A
অতিথি ও শিল্পীরা মঞ্চে উপস্থিত, আলো ও সাউন্ড সিস্টেমের মাঝে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চে এক নারী ভক্তের কাণ্ডে বেশ খানিকটাই অস্বস্তিতে পড়তে দেখা গেল সংগীতশিল্পী আতিফ আসলামকে। সম্প্রতি পাকিস্তানের করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক কনসার্টে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে আলোচনায় আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কনসার্টে আতিফ যখন গান গাইছিলেন, তখন হঠাৎ এক তরুণী ভিড় ঠেলে মঞ্চে উঠে আসেন। শুরুতে আতিফ আসলাম বিষয়টি সহজভাবে নিয়ে মজার ছলে ওই ভক্তকে সেলফি তোলার সুযোগ দেন।

কিন্তু একবার ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে রাজি হননি। তিনি বারবার গায়কের সামনে ক্যামেরা ধরে আরও ছবি তোলার জন্য জোরাজুরি করতে থাকেন। এতে অনুষ্ঠানের স্বাভাবিক ছন্দ পতন ঘটে এবং এক পর্যায়ে বিরক্ত হয়ে গান থামিয়ে মঞ্চের একপাশে সরে যান আতিফ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চে এসে ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ওই ভক্ত তখনও নাছোড়বান্দা ছিলেন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে লিপ্ত হন। তরুণীর এমন অপেশাদার আচরণে আতিফ আসলামের চোখেমুখে বিরক্তি ফুটে উঠলেও তিনি যথেষ্ট ধৈর্য ও শান্ত মেজাজে পরিস্থিতি সামাল দিয়েছেন।

সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ প্রিয় তারকার সঙ্গে ভক্তদের এমন অপেশাদার ও কাণ্ডজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য আতিফ আসলামের প্রশংসাও করছেন অনেকে।

 

Tags: আতিফ আসলামকনসার্টসংগীতশিল্পী
Previous Post

কাপাসিয়ায় নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

Next Post

যে কারণে বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ভিনি-এমবাপে

Next Post
রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার মাঠে, ভিনি-এমবাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ভিনি-এমবাপে

মিরপুরে ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা বন্ধ, মাঠে পানি জমে থাকতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বৃষ্টি, ভেসে যেতে পারে তৃতীয় দিনের বাকি খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT