চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃত্বের আলো-অন্ধকার নিয়ে তৈরি ১০ দুর্দান্ত হলিউড সিনেমা

মা দিবসে আলোচিত যতো সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 10, মে 2026
in বিনোদন
A A
বিশিষ্ট হলিউড সিনেমার পোস্টার, মাতৃত্বের আলো-অন্ধকার নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব জুড়ে পালিত হচ্ছে মা দিবস। মাকে নিয়ে পৃথিবীতে লেখা হয়েছে অসংখ্য গল্প কবিতা উপন্যাস। বিশ্বের সব ভাষায় রচিত হয়েছে অসংখ্য গান। দেশে দেশে নির্মিত হয়েছে অগনিত সিনেমা। এরমধ্যে মাকে কেন্দ্র করে হলিউডে নির্মিত হয়েছে চমৎকার কিছু সিনেমা। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে মাকে নিয়ে দেখতে ফেলতে পারেন একটি সিনেমা। জেনে নিন মাকে নিয়ে তৈরি হলিউডের দশটি সিনেমা সম্পর্কে:

মিল্ড্রেড পিয়ার্স (১৯৪৫): মাইকেল কার্টিজের এই সিনেমাটি একজন গৃহিণীকে নিয়ে তৈরি যিনি একজন মা। তার স্বামী তাকে ছেড়ে যাওয়ার পরে তাকেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে। বখাটে মেয়ের অতিরিক্ত খরচের চাহিদা পূরণ করতে গিয়ে তাকে হোটেলের ওয়েটারের চাকরি নিতে হয়। এরপর ধীরে ধীরে নিজের রেস্তোরা গড়ে তুলেন তিনি। ছবিতে মা-মেয়ের দ্বন্দ্ব দেখানো হয়েছে। সেই সঙ্গে একজন মায়ের সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

ইমিটেশন অব লাইফ (১৯৫৯): ডগলাস শির্কের এই সিনেমা দুই মায়ের গল্প নিয়ে। মেয়েদের সূত্রে দুজনের পরিচয়। গায়ের রঙ এবং সামাজিক মর্যাদার বাধা উপেক্ষা করে দুই মায়ের বন্ধুত্ব দিন দিন মজবুত হয়।

মাম্মা রোমা (১৯৬২): পিয়ের পাওলো পাসোলিনির মাম্মা রোমা একজন ইতালিয়ান দেহ পসারিণীর গল্প নিয়ে তৈরি সিনেমা। সম্মানজনক জীবনের আশায় ফলের ব্যবসা শুরু করেন সেই নারী। কিন্তু অন্ধকার অতীত সবসময়েই তাকে তাড়া করে বেড়ায়। পুরানো পেশায় ফিরতে বাধ্য হন তিনি। তার সন্তান একজন চোর হিসেবে বড় হয়। একসময় পুলিশের গুলিতে মারা যায় তার সন্তান।

অ্যালিস ডাজেন্ট লিভ হিয়ার এনিমোর (১৯৭৪): মার্টিন স্করসিসের এই সিনেমাটির গল্প সদ্য বিধবা হওয়া এক নারীকে নিয়ে যার ছেলে গায়ক হিসেবে ক্যারিয়ার গড়তে চায়। এটি স্করসিসের একমাত্র নারী কেন্দ্রিক সিনেমা।

গ্রে গার্ডেনস (১৯৭৫): বয়স্ক মা এবং মধ্যবয়সী মেয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। গ্রে গার্ডেনের একটি জরাজীর্ণ বাড়িতে থাকেন তারা।

মাম্মি ডিয়ারেস্ট (১৯৮১): মিল্ড্রেড পিয়ার্স ছবিতে মমতাময় মায়ের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী জোন ক্রফোর্ড। কিন্তু বাস্তব জীবনে দত্তক নেয়া সন্তান ক্রিস্টিনা ও ক্রিস্টফারের সাথে তার সম্পর্ক ছিল রুক্ষ। ক্রফোর্ড তাদের দুজনকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন। ক্রফোর্ডের মৃত্যুর পর ক্রিস্টিনা মাম্মি ডিয়ারেস্ট (১৯৭৮) শিরোনামে একটি স্মৃতিকথা লিখেন। এই স্মৃতিকথা অবলম্বেই তৈরি হয়েছে ‘মাম্মি ডিয়ারেস্ট’ সিনেমাটি।

ইভস বেয়ু (১৯৯৭): বাবার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পর মেয়ের মনের উপর সেটার প্রভাব নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প।

স্যাভেজ গ্রেস (২০০৭): ১৯৭২ সালের নভেম্বরে লন্ডনের এক বিলাসবহুল ফ্ল্যাটে খুন হয়েছিলেন বারবারা ডালি বাইকেল্যান্ড। খুনের সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।

মাম্মি (২০১৪): এক বিধবা নারীর গল্প দেখানো হয়েছে সিনেমায় যিনি একজন অবাধ্য ছেলের মা। রহস্যময় এক প্রতিবেশীর কারণে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে।

দ্য সেকেন্ড মাদার (২০১৫): স্বামী পরিত্যক্তা এক নারী একটি বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে থাকেন। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেয়া মেয়ে একদিন সেই নারীর কাছে আসেন। হঠাৎ করেই সব বাধা অদৃশ্য হয়ে যায়। তিনি হয়ে উঠেন দ্বিতীয় মা।

Tags: মা দিবসমাকে নিয়ে সিনেমালিড বিনোদনহলিউড
Previous Post

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

Next Post

‘পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে’

Next Post
বাংলাদেশের পুলিশ কর্মকর্তা জনসম্মুখে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে'

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT