চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের ড্রোনে কিশোরগঞ্জের রিয়াদের মৃত্যু, রাশিয়ান পাসপোর্টের স্বপ্নভঙ্গ

এস কে রাসেল by এস কে রাসেল
9:39 অপরাহ্ন 09, মে 2026
in - টপ লিড নিউজ, কিশোরগঞ্জ, জনপদ
A A
বাংলাদেশি সেনা সদস্যরা ক্যাম্পে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়ে ‘লাল পাসপোর্ট’ পাওয়ার স্বপ্ন দেখেছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তবে ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় সেই স্বপ্নই শেষ হয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবার।

শনিবার (৯ মে) বিকেলে রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহত রিয়াদ রশিদ বাঁশহাটি গ্রাম এলাকার বাসিন্দা এবং সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর দুই বছরের চুক্তিতে ‘চায়নাসিনোপিক’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রায় ১০ লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান রিয়াদ। পরে চলতি বছরের ৭ এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫।

রিয়াদের চাচাত ভাই জহিরুল ইসলাম জানান, সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর রিয়াদ তাকে বলেছিলেন, রাশিয়ান ‘লাল পাসপোর্ট’ দেওয়ার প্রস্তাব পেয়েছেন। সেই আশাতেই তিনি সেনাবাহিনীতে যোগ দেন।

ছোট ভাই আলতাফ রশিদ বলেন, ভাই বলেছিলেন! সব কাগজপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। কয়েক মাসের মধ্যে পরিবারের সবাইকে রাশিয়ায় নিতে পারবেন।

তিনি আরও জানান, রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের সংযোগ করে দেওয়া ব্যক্তিকে প্রায় ১২ লাখ টাকা দেওয়া হয়েছিল। এছাড়া রিয়াদের কাছে আরও প্রায় ৩০ লাখ টাকা ছিল, যা দেশে পাঠাতে পারেননি।

পরিবারের দাবি, গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় সেনা নিহত হন। আহত হন আরও তিনজন। ওই হামলাতেই নিহত হন রিয়াদ রশিদ।

আলতাফ রশিদ বলেন, ভাইয়ের সঙ্গে শেষ কথা হয়েছিল ২৮ এপ্রিল। ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাকে ম্যাসেঞ্জারে অনলাইনে দেখা গেছে। পরে তার সহকর্মী লিমন দত্ত জানায়, ড্রোন হামলায় রিয়াদের দেহ পুড়ে কয়লা হয়ে গেছে।

রিয়াদের বাবা, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়-এর সাবেক শিক্ষক আব্দুর রশিদ বলেন, সে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা আমাকে জানায়নি। জানলে কখনোই যেতে দিতাম না। এখন ছেলের লাশেরও সন্ধান পাচ্ছি না। একজন বাবা হিসেবে এই কষ্ট সহ্য করা খুব কঠিন।

এ বিষয়ে জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাদাৎ মো.সায়েম বলেন, রিয়াদ আমার স্নেহের ছোট ভাইয়ের মতো ছিল। বিষয়টি জানার পর তার বাড়িতে গিয়েছিলাম। সরকারের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে এবং মৃত্যুর বিষয়টি সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

Tags: ইউক্রেন সীমান্তড্রোন হামলালাল পাসপোর্ট
Previous Post

তামাকপণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের

Next Post

ঘরের মাঠেও চেলসির কাছে পয়েন্ট হারাল লিভারপুল

Next Post
লিভারপুল ও চেলসি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠেও চেলসির কাছে পয়েন্ট হারাল লিভারপুল

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর নেপাল সফর স্থগিতের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর নেপাল সফর স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT