চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 09, মে 2026
in বাংলাদেশ
A A
ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘অ্যালামনাই রিইউনিয়ন’। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

শুক্রবার (৮ মে ) দিনব্যাপী এ মিলনমেলায় পুরোনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে সময় কাটান সাবেক শিক্ষার্থীরা। হাসি-আনন্দ, গান আর স্মৃতিচারণে তারা ফিরে যান বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় দিনগুলোতে।

সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফেরহাদ আনোয়ার বলেন, “গত ২৫ বছরে বিশ্ববিদ্যালয়ের পথচলায় সাবেক শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের অর্জন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অব্যাহত সম্পর্ক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।”

প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের আসল শক্তি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ‘রিইম্যাজিনিং এক্সেলেন্স’-এর পথে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস আইনুন নিশাত, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সাদিয়া হামিদ কাজী এবং একজন সাবেক শিক্ষার্থী।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, চেয়ারপারসন, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নেতৃত্ব দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে ছিল প্রীতি ফুটবল ম্যাচ, শিশুদের জন্য চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, র‌্যাফেল ড্র, জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পরিবেশনা এবং চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী।

Previous Post

কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, নতুন নীতিতে নর্থ কোরিয়া

Next Post

প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান

Next Post
তারেক রহমান বক্তৃতা দিচ্ছেন, প্রতিশ্রুতি পূরণের জন্য যুদ্ধের আহ্বান।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিশ্রুতি পূরণের যুদ্ধ শুরু হয়েছে: তারেক রহমান

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে শিক্ষাবিদ ও কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযথ শিক্ষা নিশ্চিত হলে কমবে মব কালচার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT