চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় সম্ভাবনা জাগিয়ে ৪১৩ রানে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 09, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জুটি বেঁধে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ধীর-সৌন্দর্যের ইনিংসে বড় সংগ্রহের পথে ছুটছিল বাংলাদেশ। প্রথমদিনের খেলা শেষে তিনশ পার করে সেই আভাস দিয়েছিল। দ্বিতীয় দিন খেই হারিয়েছে টাইগার ব্যাটিং। প্রথম সেশনে ৩ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশন শুরুর কিছু সময়ে গুটিয়ে যায় স্বাগতিকরা। তাসকিন আহমেদ ও নাহিদ রানার শেষ উইকেটে ২৯ রানের জুটিতে চারশ পার করেছে লাল-সবুজের দলটি।

শুক্রবার ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটে নেমে ৪ উইকেটে ৩০১ রানে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির খানিক পর গুটিয়ে যাওয়ার আগে আরও ১১২ রান যোগ করেছে, হারিয়েছে বাকি ৬ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১১৭.১ ওভারে ৪১৩ রান।

মুশফিকুর রহিম ৪৮ রানে এবং লিটন দাস ৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন। প্রথম সেশনে ৭৯ রান যোগ করে ৩ ব্যাটার হারায় স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতির আগে সংগ্রহ দাঁড়ায় ১০৯ ওভারে ৭ উইকেটে ৩৮০ রান। বিরতির পর ৮.১ ওভার ব্যাটিং করে ৩৩ রান যোগ করে থামে ইনিংস।

শনিবার সকালে ৩৯তম জন্মদিনে টেস্ট মেজাজে খেলে ১১৪ বলে ফিফটির দেখা পান মুশফিক। দিনের ১২তম ওভারে লিটনের উইকেট হারায় বাংলাদেশ। ৯৬.৪ ওভারে ৩৩৮ রানে উইকেট বিলিয়ে আসেন লিটন। মোহাম্মাদ আব্বাসের অফ-স্টাম্পের বাইরে কিছুটা শর্ট লেন্থের ডেলিভারি পিচে পড়ে একটু ধীর হয়েছিল। লিটন পুল শট খেলার চেষ্টা করেন। মিডঅনে টাইমিং মিস করায় বদলি ফিল্ডার আমাদ বাট বাঁদিকে সরে গিয়ে সহজে বল তালুবন্দি করেন। ৩৩ রানে থামেন লিটন।

১০০.৪ ওভারে দলীয় ৩৫৪ রানে ষষ্ঠ উইকেট হারায় টিম টাইগার্স। মোহাম্মাদ আব্বাসের অফ স্টাম্পের অনেক বাইরের খাটো লেন্থের ডেলিভারিতে মিরাজ কিছুটা উপরে পাঞ্চ করার চেষ্টা করেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে ইমাম বল তালুবন্দি করেন। ১০ রান করেন টাইগার সহ-অধিনায়ক।

মুশফিককে খানিক সঙ্গ দিয়ে তাইজুল ১৭ রানে বিদায় নেন। আব্বাসের অফ-স্টাম্পের উপরের বাউন্সারে তিনি হুকের চেষ্টা করেন, বল ব্যাটের উপরের কানায় লেগে উইকেটরক্ষক রিজওয়ানের সহজ ক্যাচ হয়। ৩৭৮ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ইবাদতকে নিয়ে সেশন শেষ করেন মুশফিক।

মধ্যাহ্ন বিরতির পর ৩৮০ রানে শাহিন আফ্রিদির দারুণ ডেলিভারিতে বোল্ড হন মুশফিক। শেষ মুহূর্তে ফুল লেন্থের বল ভেতরে ঢুকে গেলে তার ব্যাট-প্যাডের ফাঁক গলে বেরিয়ে যায়। অভিজ্ঞ ব্যাটার এগিয়ে এসে অন দ্য রাইজ ড্রাইভ করতে চেয়েছিলেন। ভুল লাইনে ব্যাট চালানোয় ফাঁক গলে বল অফ স্টাম্প উপড়ে দেয়। ৮ চারে ১৭৯ বলে ৭১ রান করে যান টাইগার কিংবদন্তি।

খানিক পর মোহাম্মদ আব্বাসের পঞ্চম শিকার হন ইবাদত হোসেন। তার মিডলস্টাম্পে করা বল ব্যাটের উপরের অংশে লেগে রিজওয়ানের গ্লাভসে চলে যায়। ৩৮৪ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। দশম উইকেটে তাসকিন ও নাহিদ রানা মিলে ৪০০ রান পার করে নেন। ৪৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

নাহিদ রানা ও তাসকিন মিলে যোগ করেন ২৯ রান। শাহিন আফ্রিদির বলে দ্বিতীয় স্লিপে সৌদ শাকিলের দারুণ ক্যাচে জুটি ভাঙে। তাসকিন ৩ চার ও এক ছক্কায় ১৯ বলে ২৮ রান করে আউট হন। নাহিদ রানা ২৩ বলে ৪ রান করেন।

প্রথমদিনে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। ১২ চার ও ২ ছক্কায় ১৩০ বলে ১০১ রান করেন অধিনায়ক। ১০ চারে ২০০ বলে ৯১ রান করেন মুমিনুল হক। দুই ওপেনার সাদমান ইসলাম ১৩ এবং মাহমুদুল হাসান জয় ৮ রান করে আউট হন।

প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৫ উইকেট নেন। শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট। হাসান আলি ও নোমান আলি একটি করে উইকেট নেন।

Tags: টেস্ট সিরিজতাসকিননাহিদপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টেস্টবিসিবিমিরপুরমুমিনুলমুশফিকলিড স্পোর্টসশান মাসুদশান্ত
Previous Post

পশ্চিমবঙ্গে বিজেপির যুগ শুরু: মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Next Post

কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, নতুন নীতিতে নর্থ কোরিয়া

Next Post
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, নীতির পরিবর্তনে পারমাণবিক হামলার হুমকি দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, নতুন নীতিতে নর্থ কোরিয়া

ব্র্যাক ইউনিভার্সিটির প্রথম অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT