চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছরের মাদকবিরোধী চুক্তিতে সই করল বাংলাদেশ-পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 08, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধিরা মাদকবিরোধী চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় মাদক পাচার ও সংশ্লিষ্ট অর্থ পাচার ঠেকাতে দুই দেশ তথ্য আদান-প্রদান, গোয়েন্দা সহযোগিতা ও কারিগরি সহায়তা দেবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (ইন্টেরিয়র মিনিস্টার) সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী চক্র এবং নতুন পাচারপদ্ধতি ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করবে দুই দেশ। একই সঙ্গে মাদক-সংশ্লিষ্ট অর্থ পাচার রোধেও সহযোগিতা বাড়ানো হবে।

চুক্তির আওতায় পারস্পরিক অনুরোধের ভিত্তিতে দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো যৌথ কার্যক্রম পরিচালনা করতে পারবে। ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’-এর মতো সমন্বিত অভিযান চালানোর বিষয়েও সম্মত হয়েছে দুই পক্ষ।

এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ–সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। লুকানো মাদক শনাক্তে প্রযুক্তিগত সরঞ্জাম ও স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতাও ভাগাভাগি করবে বাংলাদেশ ও পাকিস্তান।

সমঝোতা স্মারকে বলা হয়েছে, তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে অ্যান্টি নারকোটিকস ফোর্স (এএনএফ) ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। আদান-প্রদান করা সব তথ্য ও নথির গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হবে এবং তৃতীয় কোনো পক্ষের কাছে তা প্রকাশ করা হবে না।

চুক্তিটি সইয়ের দিন থেকে ১০ বছর কার্যকর থাকবে। পরে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ বাড়ানো যাবে।

দুই পক্ষ আশা প্রকাশ করেছে, এ সহযোগিতার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি হবে এবং দুই দেশের নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Tags: গোয়েন্দা তথ্যঢাকাপাকিস্তানবাংলাদেশমহসিন রাজা নাকভিমাদক নিয়ন্ত্রণমাদক পাচারমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরমানি লন্ডারিংযৌথ অভিযানসমঝোতা স্মারকসালাহউদ্দিন আহমেদস্বরাষ্ট্র মন্ত্রণালয়হোটেল ইন্টারকন্টিনেন্টাল
Previous Post

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

Next Post

জেদ্দা চেম্বারের সাথে কনসাল জেনারেলের বৈঠক, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

Next Post
বাংলাদেশি কনসাল জেনারেল জেদ্দা চেম্বার কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা চেম্বারের সাথে কনসাল জেনারেলের বৈঠক, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাজারে সবজি বিক্রেতা ও বিভিন্ন সবজির স্টল, কাঁচা মরিচসহ অন্যান্য সবজি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টি ও জ্বালানির দাম বাড়ায় অস্থির বাজার, বাড়ছে সবজি-ডিম-মাংসের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT