চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎপাদন শুরু করেছে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 08, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ইস্টার্ন রিফাইনারির শিল্পপ্রতিষ্ঠান, উৎপাদন কার্যক্রম চালু. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি সংকটের কারণে টানা ২৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

আজ ৮ মে শুক্রবার ভোর ৬টা থেকে শোধন কার্যক্রম পুনরায় শুরু হয়। সৌদি আরব থেকে নতুন করে অপরিশোধিত জ্বালানি তেলের চালান পৌঁছানোর পর শুক্রবার সকালে ফায়ার্ড হিটারে প্রসেসিং শুরু করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই পূর্ণমাত্রায় উৎপাদন কার্যক্রম চালু করা সম্ভব হয়। বর্তমানে অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, অকটেন, ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদন করে নির্ধারিত ট্যাঙ্ক ফার্মে সংরক্ষণ করা হচ্ছে।

একই সঙ্গে রিফাইনারির পাশের জেটিতে অবস্থান করা লাইটারেজ জাহাজ থেকেও ক্রুড অয়েল খালাসের কাজ চলছে। ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ প্রায় ১ লাখ ৯৪ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়া উপকূলে নোঙর করেছে। ওই জাহাজ থেকে সরবরাহ নিশ্চিত হওয়ায় শোধনাগারটি পুনরায় সচল করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কারিগরি সমন্বয়ের কারণে শুরুতে উৎপাদন সীমিত রাখা হলেও ধাপে ধাপে তা বাড়ানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ক্রুড অয়েল সরবরাহে বিঘ্নের কারণে গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ হয়ে যায়। পরে মজুত শেষ হয়ে গেলে পুরো উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

আগামী ২০ মের দিকে আরও একটি ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছাতে পারে। এছাড়া ১০ থেকে ১২ মের মধ্যে সৌদি আরব থেকে আরও এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল লোড হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tags: ইস্টার্ন রিফাইনারিজ্বালানি সংকট
Previous Post

ছেলের কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা!

Next Post

হরমুজ উত্তেজনায় আবার বাড়ল তেলের দাম

Next Post
বিশাল তেল ড্রাম, তেলের বাজারের সংকটের ইঙ্গিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজ উত্তেজনায় আবার বাড়ল তেলের দাম

বাংলাদেশের রবীন্দ্র সংগীতের শিল্পীদের ছবি, জীবনের সুর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির হৃদয়ে চিরকালীন রবীন্দ্রনাথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT