চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বানানোই হয়েছে ২০টি গাড়ি, একটি কিনলেন রোনালদো, দাম কত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 07, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আনন্দিত যুবক হাসছে ও ভি-চিহ্ন দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সংগ্রহের তালিকায় আরও একটি দুর্লভ গাড়ি যোগ করে শিরোনাম হলেন।

পর্তুগিজ মহাতারকা সম্প্রতি কিনেছেন বিশেষভাবে তৈরি একটি মার্সিডিজ-এএমজি জি৬৩ ক্যাব্রিওলেট। গাড়িটির মূল্য প্রায় ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটির বেশি।

বিশ্বজুড়ে এই মডেলের মাত্র ২০টি গাড়ি তৈরি করা হয়েছে। বিশেষ প্রতিষ্ঠান রিফাইন্ড মার্কেস রোনালদোর জন্য গাড়িটি আলাদাভাবে তৈরি করেছে। বড় আকর্ষণ হল এর বিশেষ নকশা। এটি সফট-টপ কনভার্টেবল এসইউভি এবং পেছনের দরজাগুলো উল্টো দিকে খোলে।

গাড়িটি রাঙানো হয়েছে আল-নাসেরের হলুদ ও নীল রঙে। দরজার পাশে বসানো হয়েছে ‘সিআর৭’ লেখা বিশেষ প্লেট। রোনালদোর গাড়ির সংগ্রহ আগেই বিশ্বজুড়ে আলোচিত। তার গ্যারেজে আছে বুগাত্তি, ফেরারি ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল ব্র্যান্ডের একাধিক গাড়ি।

View this post on Instagram

 

A post shared by Odiagromu Quesi Frimpong (@frimpongfrancis354)

নতুন গাড়ি শুধু তার সম্পদের প্রতীক নয়, সৌদি আরব ও আল-নাসেরের সঙ্গে রোনালদোর বর্তমান সম্পর্কেরও প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে সৌদি প্রো লিগে শিরোপা দৌড়ে এগিয়ে রয়েছে সিআর সেভেন বাহিনী। দুর্দান্ত ছন্দে থাকা রোনালদো মাঠের বাইরে যেমন চমক দেখাচ্ছেন, মাঠেও নজর কাড়ছেন নিয়মিত।

আল-নাসের বর্তমানে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে এবং শিরোপা জয়ের জন্য বাকি ম্যাচগুলোতে জয় প্রয়োজন। আগামী ৭ মে আল-শাবাব এবং ১২ মে আল-হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রোনালদোর দল। হাজার গোলের মাইলফলকের পথে ছুটে চলা মহাতারকার গোলসংখ্যা এখন ৯৭১টি।

Tags: আল-নাসেরপর্তুগালরোনালদোলিড স্পোর্টসসিআর সেভেন
Previous Post

শান্তর মতে, পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশের পেসাররা

Next Post

হরমুজে প্রতিরক্ষামূলক অভিযানের প্রস্তুতি ফরাসি যুদ্ধজাহাজের

Next Post
ফরাসি যুদ্ধজাহাজ হরমুজে প্রতিরক্ষামূলক অভিযানের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজে প্রতিরক্ষামূলক অভিযানের প্রস্তুতি ফরাসি যুদ্ধজাহাজের

প্রেস ব্রিফিংয়ে তিনজন কর্মকর্তা বসে আছেন, microphones ও নোটবই সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

'পুলিশের প্রতি আস্থা ফিরেছে, ধাপে ধাপে মাঠ থেকে সরানো হবে সেনাবাহিনী'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT