চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 07, মে 2026
in - সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যের হত্যার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ৭ মে সকাল ছয়টার দিকে উপজেলার ইসলামপুরে হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউপিডিএফ গণতান্ত্রিক নেতার নাম মো. ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য। সংগঠনটির দাবি, এ হত্যাকাণ্ডে ইউপিডিএফ (প্রসীত) জড়িত।

জানতে চাইলে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, ইমন হোসেন আমাদের সংগঠনের সহযোগী সদস্য। তার স্ত্রী অসুস্থ থাকায় গতকাল বুধবার তিনি বাড়ি যান। সকালে তিনি পানছড়ি বাজারে আসার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষা করছিলেন। তখনই একটি মাহিন্দ্রা গাড়িতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চেয়ে সংগঠনটির অন্যতম সংগঠক অংগ্য মারমাকে একাধিকবার কল করা হয়। তবে তার মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহত যুবক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আঞ্চলিক দলের সদস্য এমনটি শোনা যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Tags: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টইউপিডিএফগুলি করে হত্যা
Previous Post

সৌদির আপত্তিতেই ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প

Next Post

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

Next Post
বিদ্যুৎ লাইন ও পোলের ছবি, রঙিন আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীর যেসব এলাকায় ১৩ দিন বিদ্যুৎ থাকবে না

সৌদি থেকে আসা জ্বালানি তেল নিয়ে ইস্টার্ন রিফাইনারির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি থেকে ১ লাখ টন জ্বালানি তেল এসেছে: উৎপাদনে ইস্টার্ন রিফাইনারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT