চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদ রানায় মুগ্ধ সিমন্স

চ্যানেল আই রম্য by চ্যানেল আই রম্য
6:41 অপরাহ্ন 06, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নাহিদ রানায় অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে অন্যতম আলোচিত চরিত্র নাহিদ রানা। বুদ্ধিদীপ্ত বোলিং ও গতি দিয়ে নজর কেড়ে চলেছেন তরুণ তারকা। পাকিস্তান সিরিজের আগেও সবার নজর নাহিদে। দুরন্ত পারফরম্যান্সে দলের বড় সম্পদ হয়ে ওঠা পেসারকে নিয়ে ব্যাপক প্রত্যাশা। ২৩ বর্ষী নাহিদে মুগ্ধ টাইগারদের কোচ ফিল সিমন্সও।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন সিমন্স, বলেছেন নাহিদকে নিয়েও।

সিমন্স বলেছেন, ‘নাহিদ রানার সবচেয়ে ভালো দিকটি হল, কোথায় দাঁড়িয়ে আছে এবং তাকে কী করতে হবে, এটা সম্পর্কে তার প্রখর বোধ। একজন মানুষ যে মূলত সবেমাত্র খেলায় এসেছে, তার প্রস্তুতির ধরন এবং অবস্থান নিয়ে তার মানসিকতা আমার কাছে অত্যন্ত বুদ্ধিদীপ্ত মনে হয়েছে।’

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেয়ার জন্য প্রথমে পিএসএলের বাকি অংশে খেলতে নাহিদ রানাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। পরে ফাইনাল ম্যাচের জন্য তাকে ছাড়পত্র দেয়া হয়।

তরুণ ক্রিকেটারকে অতিরিক্ত ম্যাচ খেলানো নিয়ে সিমন্সও বেশ সতর্ক। বলেছেন, ‘আমাদের পর্যবেক্ষণ করতে হবে। নিশ্চিত করতে হবে যেন আমরা তাকে দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে না ফেলি। আমরা তাকে এমন টেস্টে খেলাব না যেখানে পুরোপুরি ফিট নয়, শুধু একারণে যে আমরা তার গতি চাই। আমাদের একঝাঁক ভালো পেসার আছে। গতির ক্ষেত্রে সে এখন নেতৃত্ব দিচ্ছে। তাই আমাদের তার যত্ন নিতে হবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নাহিদ বল হাতে রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আসন্ন সিরিজে তাকে এক টেস্ট খেলিয়ে অন্যটিতে বিশ্রাম দেয়া হবে কিনা, সেই আলোচনাও এখন প্রাসঙ্গিক।

সিমন্স বললেন, ‘প্রথম টেস্টের পর আমরা দেখবো তার অবস্থা কী, সে কত ওভার বল করেছে। কাজের চাপ বা ওয়ার্কলোড এভাবেই হিসাব করা হয়। তাই আমরা ওয়ার্কলোড পর্যবেক্ষণ করবো এবং দেখব দ্বিতীয় টেস্টে খেলার মতো অবস্থায় আছে নাকি তার বিশ্রাম প্রয়োজন।’

Tags: নাহিদ রানাপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

মুশফিকের কাছে সব টেস্টই সমান গুরুত্বপূর্ণ

Next Post

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

Next Post
বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলনে কর্মকর্তাদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT