চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদকে সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 05, মে 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ফটাশন উদযাপন বাংলা লেখা, রঙিন ডিজাইন, উৎসবের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)।

মঙ্গলবার (৫ মে) সংগঠনটির সভাপতি আজহারুল হক আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল খাতে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন। তবে বিদ্যমান জ্বালানি সাশ্রয় নীতির কারণে নির্ধারিত সময়সূচি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এফইএবি’র পর্যবেক্ষণ অনুযায়ী, শপিং মলের প্রায় ৬০ শতাংশ বিক্রি হয় সন্ধ্যার পর, যেখানে দিনের বেলায় বিক্রি হয় মাত্র ৪০ শতাংশ। তীব্র গরম ও কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় ক্রেতা উপস্থিতি কম থাকায় মূল কেনাকাটার চাপ তৈরি হয় সন্ধ্যার পর।

বর্তমান সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা এই গুরুত্বপূর্ণ সময়ের বড় একটি অংশ হারাচ্ছেন। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়ছেন বলে উল্লেখ করা হয়। এছাড়া পাড়া-মহল্লার দোকান, রেস্টুরেন্ট, খোলা বাজার ও অস্থায়ী মেলা রাত পর্যন্ত খোলা থাকলেও শপিং মলের ক্ষেত্রে আলাদা সময়সীমা বজায় থাকায় বাজারে অসম প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও দাবি সংগঠনটির।

এই প্রেক্ষাপটে, এফইএবি প্রস্তাব করেছে—শপিং মল দুপুর ১টা থেকে চালু করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হোক। এতে একদিকে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি আংশিকভাবে বজায় রাখা সম্ভব হবে, অন্যদিকে ঈদ মৌসুমে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি ফিরবে।

সংগঠনটি মনে করে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ক্ষুদ্র উদ্যোক্তা, দেশীয় ফ্যাশন ব্র্যান্ড, নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট বৃহৎ কর্মসংস্থানের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। এফইএবি সরকারের কাছে শপিং মলের সময়সূচি পুনর্বিবেচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে।

Tags: আজহারুল হক আজাদঈদুল আযহাফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশশপিং মল
Previous Post

ভোটার তালিকায় বেশি নাম বাদ পড়া আসনগুলোতে তৃণমূলের ভরাডুবি

Next Post

”হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার”

Next Post
প্রধান অতিথি হাওর ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

''হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন ক্যাটাগরিতে সহায়তা দেবে সরকার''

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT