চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 05, মে 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রণে firefighting personnel. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনের হুনান প্রদেশের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় প্রায় ৮টা ৪০ মিনিটে চীনের লিউইয়াং শহরে হুয়াশেং আতশবাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কারখানাটির ৩ কিলোমিটারের মধ্যে থাকা সবাইকে সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য প্রায় ৫০০ কর্মী মোতায়েন করেছে। এদিকে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের খুঁজে বের করতে রোবটের সাহায্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণে আতশবাজি কোম্পানিটির দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তদন্তকারী পুলিশ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, কারখানা এলাকার মধ্যে থাকা দুটি বারুদের গুদাম উদ্ধার প্রচেষ্টার সময় উচ্চ ঝুঁকি তৈরি হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আহতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে এবং উড়ে আসা ধ্বংসাবশেষ কয়েকজনের হাড়ে আঘাত করেছে।

এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং আহতদের উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং। তিনি তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনারও আহ্বান জানিয়েছেন।

চীনের লিউইয়াং শহরকে বিশ্বের বৃহত্তম আতশবাজি উৎপাদনকারী শহর হিসেবে উল্লেখ করা হয়। চীনে আতশবাজির কারখানা ও দোকানে বিস্ফোরণে প্রায়শই প্রাণঘাতী হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে চীনের হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হন।

Tags: নিহত ২১বিস্ফোরণ
Previous Post

৪০ বছর পর নাড়ির টানে ঠাকুরগাঁওয়ে জাহানারা

Next Post

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Next Post
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পুলিতজার পুরস্কার প্রাইজের দুটি স্বর্ণ পদক. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক ইস্যুতে প্রভাবশালী প্রতিবেদনের জয়, পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT