চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 05, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও তার সতীর্থ ফুটবল মাঠে, পরিধান করছে সান্তোস দলের জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্তোসে নেইমারকে ঘিরে আবারও বিতর্ক। অনুশীলনে সতীর্থ রবিনহো জুনিয়রকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করার অভিযোগ উঠেছে। অনুশীলন চলার সময় এই ঘটনায় তদন্তও শুরু করেছে সান্তোস।

বিবৃতিতে ক্লাব জানাচ্ছে, ‘সান্তোস ফুটবল ক্লাবের এক খেলোয়াড়ের বিরুদ্ধে ক্লাবের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ সম্পর্কে অবগত ক্লাবের ফুটবল ক্লাব। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নেইমার জুনিয়র ও রবসন ডি সুজা জুনিয়রের (রবিনহো) মধ্যে ট্রেনিং চলাকালে বাদানুবাদের ঘটনা যাচাইয়ে তাৎক্ষণিকভাবে আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সান্তোস। ক্লাবের আইন বিভাগ তদন্ত পরিচালনার দায়িত্বে আছে।’

গত রোববার অনুশীলনের এক পর্যায়ে ১৮ বর্ষী তরুণ ফরোয়ার্ড রবিনহো জুনিয়র ড্রিবল করে নেইমারকে কাটিয়ে গেলে সেটিকে অসম্মানজনক মনে করেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা। এতে ক্ষুব্ধ হয়ে রবিনহো জুনিয়রকে ল্যাং মেরে ফেলে দেন তিনি।

এরপর দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সতীর্থরা এগিয়ে এসে দুজনকে আলাদা করায় বড় ধরনের কিছু ঘটেনি। ঘটনার পর রবিনহো জুনিয়রকে বেশ ভেঙে পড়া অবস্থায় দেখা যায়।

পরে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন নেইমার নিজেই। রবিনহো জুনিয়রকে ফোন করে বিষয়টি মিটিয়ে নেয়ার চেষ্টা করেন এবং তার পরিবারের কাছেও দুঃখ প্রকাশ করে বার্তা পাঠান। তাতেও শেষ রক্ষা পেলেন না নেইমার।

Tags: নেইমারব্রাজিললিড স্পোর্টসসান্তোস
Previous Post

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

Next Post

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

Next Post
প্রধানমন্ত্রী মোদি পুজো করছেন, পাশে নারী ও পুরুষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

সোনার গহনা, চেইন, কানের দুল ও ব্রেসলেটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কমেছে স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT