চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে প্রথমবারের মত ক্ষমতায় বিজেপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 04, মে 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী মোদী ভাষণে উত্সাহিত ও দৃঢ়প্রতিজ্ঞ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৩টি আসনের মধ্যে ১৪৭টি আসনে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

সোমবার (৪ মে) ফলাফলের মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্তঘেঁষা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় দেড় দশকের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। তার দল তৃণমূল কংগ্রেস সর্বশেষ তথ্য অনুযায়ী ৫৫টি আসনে জয় পেয়েছে।

২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে, যা ভারতের নির্বাচনী ইতিহাসে বিরল। তবে অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোট বাতিল করে ভারতীয় নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে সোমবার ২৯৩টি আসনের ফলাফল প্রকাশ করা হয়।

অধিকাংশ বুথফেরত জরিপেই বিজেপির জয়ের আভাস পাওয়া গিয়েছিল। সকাল ৮টায় ভোট গণনা শুরুর পর থেকেই সেই আভাস স্পষ্ট হতে থাকে। রাত ৯টার আগেই ২০৭টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই সময়েই ১৪৭ আসনের ম্যাজিক নম্বর স্পর্শ করে সরকার গঠন নিশ্চিত করে বিজেপি। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ২০৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৯টি আসনে।

ভারতের বিভিন্ন রাজ্যে আগেই ক্ষমতা প্রতিষ্ঠা করলেও পশ্চিমবঙ্গে এতদিন সফল হতে পারেনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। এবারের নির্বাচনে সেই বাধাও ভেঙে রাজ্যটির রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনলো বিজেপি।

Tags: তৃণমূল কংগ্রেসনরেন্দ্র মোদিনির্বাচন কমিশনপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনবিজেপিভারতীয় জনতা পার্টিভারতের প্রধানমন্ত্রীভোটগ্রহণমমতা বন্দ্যোপাধ্যায়
Previous Post

ডিপিএল: জয়ে শুরু মোহামেডান-প্রাইম ব্যাংকের, হারল আবাহনী-ব্রাদার্স

Next Post

নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছে চেলসি

Next Post
চেলসি ফুটবল দল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছে চেলসি

নায়িকা সায়ন্তিকা বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT