চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়াচ্ছে ব্যক্তিগত দক্ষতা, প্রতিষ্ঠানের লাভ কম: গবেষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 04, মে 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব মস্তিষ্কের তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যক্তিগত পর্যায়ে উৎপাদনশীলতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও অনেক প্রতিষ্ঠান এখনও এর সুফল সামগ্রিক ব্যবসায়িক পারফরম্যান্সে প্রতিফলিত করতে পারছে না বলে এক গবেষণায় জানা গেছে।

রোববার (৩ মে) প্রকাশিত হানা ইনস্টিটিউট অফ ফিনান্সের গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অনেক প্রতিষ্ঠান এআই উৎপাদনশীলতা বৈপরীত্যের মুখোমুখি যেখানে ব্যক্তিগত দক্ষতা বাড়লেও তা প্রতিষ্ঠানজুড়ে কার্যকর ফল দিচ্ছে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রোগ্রামিং, আইনি সেবা ও বিপণনের মতো খাতে এআই ইতিমধ্যেই কাজের গতি ও মান উন্নত করতে সক্ষম হয়েছে। বিশেষ করে মানব দক্ষতার সঙ্গে প্রযুক্তির সমন্বয় উৎপাদনশীলতায় দৃশ্যমান উন্নতি আনছে। এছাড়া, এআইয়ের উন্নত রূপ ‘এজেন্টভিত্তিক এআই’ এখন শুধু তথ্য তৈরি বা ছবি বানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে জটিল কাজ পরিকল্পনা ও বাস্তবায়নেও সক্ষম হচ্ছে।

এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে এআইয়ের সম্ভাবনা আরও বেড়েছে। ২০৩৫ সালের মধ্যে এআই বৈশ্বিক মোট দেশজ উৎপাদন ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। তবে বিপুল বিনিয়োগের পরও অনেক প্রতিষ্ঠান রাজস্ব বৃদ্ধি, আর্থিক পারফরম্যান্স বা শ্রম উৎপাদনশীলতায় প্রত্যাশিত উন্নতি দেখতে পাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রধান কারণ হলো প্রতিষ্ঠানগুলো এআই গ্রহণ করলেও তাদের কাজের ধরণ, সাংগঠনিক কাঠামো বা কৌশলগত পরিকল্পনায় মৌলিক পরিবর্তন আনতে পারছে না। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদি ও প্রদর্শনযোগ্য এআই ব্যবহারে বেশি গুরুত্ব দিচ্ছে, যা বাস্তব কাজের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত নয়।

ফলে কর্মীরা এসব প্রযুক্তি পুরোপুরি কাজে লাগাতে পারছেন না। এই পরিস্থিতিতে শ্যাডো এআইয়ের ঝুঁকিও বাড়ছে, যেখানে কর্মীরা অনুমোদন ছাড়াই বাইরের এআই টুল ব্যবহার করছেন, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

প্রতিবেদনটি আরও জানায়, এআই ব্যবহারে সময় ও শ্রম সাশ্রয় হলেও সেই বাড়তি সক্ষমতাকে উচ্চমূল্যের কাজে ব্যবহার না করলে প্রতিষ্ঠানিক উৎপাদনশীলতা বাড়ে না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এআইয়ের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রতিষ্ঠানগুলোকে এটিকে শুধু সহায়ক প্রযুক্তি হিসেবে না দেখে, বরং মূল কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। থাকতে হবে প্রতিষ্ঠানের এআই বিষয়ক পলিসি ও গাইডলাইন। এর জন্য প্রয়োজন কাজের ধরনে পরিবর্তন, অবকাঠামো উন্নয়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব পর্যায়ে সক্রিয় উদ্যোগ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদে খরচ বাড়লেও দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে এআইভিত্তিক রূপান্তরকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা জরুরি।

Tags: এআইকৃত্রিম বুদ্ধিমত্তা
Previous Post

বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

Next Post

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
প্রধানমন্ত্রীর নির্দেশে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Bangladeshi official speaking at a press conference with another official beside him. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা ডিএসসিসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT