চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয় ভাইকে হারিয়ে সালমানের আবেগঘন পোস্ট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 04, মে 2026
in বিনোদন
A A
সালমানের সঙ্গে প্রিয় ভাইয়ের ছবি, উচ্ছ্বাস ও আবেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ভাইজান সালমান খান আজ শোকাতুর। তার দীর্ঘদিনের সঙ্গী, ছায়াসঙ্গী ও অত্যন্ত কাছের মানুষ সুশীল কুমারের প্রয়াণে ভেঙে পড়েন তিনি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন সুশীল কুমার। জীবনের কঠিন সময়েও হাসি মুখে থাকতেন তিনি। রবিবার (৩ মে) মারা যান ভাইজানের ছায়াসঙ্গী।

সুশীল কুমারের প্রয়াণে সালমানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে এখন নিস্তব্ধতা। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী থাকা এই ছায়াসঙ্গীর চলে যাওয়া যেন সালমানের জীবনের একটি স্তম্ভকেই সরিয়ে দিল।

পর্দার সুপারম্যান হতে পারেন ভাইজান, কিন্তু বাস্তবের সালমান খান যে কতটা সংবেদনশীল, তা আরও একবার ধরা পড়ল তার লেখনীতে। তার অতি প্রিয় বন্ধু ও দীর্ঘ চার দশকের সঙ্গী সুশীল কুমারের প্রয়াণে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সালমান লিখলেন এক দীর্ঘ ও আবেগঘন ‘ফেয়ারওয়েল নোট’।

সুশীল কুমারের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে অভিনেতা কার্যত তার জীবনের এক বিরাট অধ্যায়কে চিরবিদায় জানালেন। পোস্টে সালমান খান লিখেছেন, এই মানুষটি গত ৪২ বছর ধরে আমার ভাইয়ের মতো ছিল। সবচেয়ে ভালো, দয়ালু ও পরোপকারী একজন মানুষ ছিলেন তিনি। এমনকি যখন সে নিজে সমস্যায় জর্জরিত, তখনো হাসত, নাচত— কোনো কষ্ট বা দুশ্চিন্তা ছিল না তার মধ্যে।

ভাইজান বলেন, আর্থিক, মানসিক কিংবা শারীরিক পরিস্থিতি যাই হোক না কেন, সুশীলের মুখে সবসময় একটাই কথা থাকত ‘কোয়ি ফারক নেহি পারতা, সব ঠিক হো যায়েগা’ (কিছু যায় আসে না, সব ঠিক হয়ে যাবে)।

শোকের মাঝেও সালমান খান তার অনুরাগীদের এক জীবনমুখী বার্তা দিয়েছেন। ভাইজান লিখেছেন, তোমার জন্য কোনো চোখের জল নেই ভাই, আছে শুধু তোমার সঙ্গে কাটানো কিছু স্মৃতি আর হাসি। কেউ আগে যাবে, কেউ পরে— আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। তিনি বলেন, আমরা জানি না কখন বা কীভাবে সেই সময় আসবে, তাই যাওয়ার আগে জীবনে অন্তত ভালো কিছু করে যাওয়া উচিত বলে মনে করেন সালমান খান।

Tags: বলিউড অভিনেতাসালমান খান
Previous Post

বন্ধ বস্ত্র ও পাট কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

Next Post

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু

Next Post
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভিড় ও যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রী মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিজেপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT