চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ গোলের রোমাঞ্চে শেষ মুহূর্তে হেরে গেল মেসির মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 03, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি পিঙ্ক জার্সি পরে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার ধারাবাহিকতা ভাঙল ইন্টার মিয়ামির। বড় ব্যবধানে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে হেরে বসেছে লিওনেল মেসির দল। মেজর লিগ সকারে মার্টিন ওজেদার হ্যাটট্রিকে মিয়ামির বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে অরল্যান্ডো সিটি।

ঘরের মাঠ নু স্টেডিয়ামে ম্যাচের প্রথম আধাঘণ্টার মধ্যে এগিয়ে যায় মিয়ামি, গোল করেছেন মেসিও। চার মিনিটের মাথায় গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ইয়ান ফ্রে। ২৫তম মিনিটে ব্যবধান দিগুণ করেন টেলাস্কো সেগোভিয়া। ৩৩ মিনিটে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের গোলে ৩-০তে এগিয়ে যায় মিয়ামি।

এরপর সফরকারীদের চাপে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেননি মেসি-রোদ্রিগ ডে পলরা। ম্যাচের ৩৯, ৬৮ এবং পেনাল্টি থেকে ৭৮ মিনিটে গোল করে সমতা ফেরান সিটির ওজেদার। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করে অরল্যান্ডো সিটিকে জয় এনে দেন টাইরেস স্পাইসার।

১০ ম্যাচ শেষে ৫ জয় ৪ ড্র ও ১ হারে ১৯ পয়েন্ট নিয়ে এখনও দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিয়ামি। এক কম ম্যাচ খেলে ৭ জয় এবং ১টি করে ড্র এবং হারে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ন্যাশভিল। শিকাগো ফাইয়ার ৯ ম্যাচে ৫টি জয় এবং ২টি করে হার-ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

Tags: অরল্যান্ডো সিটিইন্টার মিয়ামিমেজর লিগ সকারলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

কালবৈশাখীর শঙ্কা, ১৩ অঞ্চলে ঝড়–বৃষ্টির সতর্কতা

Next Post

আজ শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন

Next Post
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে বাংলাদেশের মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩, সাংবাদিকতা ও স্বাধীনতার গুরুত্ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT