চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ: কৃষিমন্ত্রী

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
8:25 অপরাহ্ন 02, মে 2026
in - সেমি লিড, কৃষি, জনপদ
A A
কৃষিমন্ত্রী হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।

শনিবার (২ মে) কুমিল্লায় শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানটি জাতীয় ভাবে সিলেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী বলেন, সরকার প্রতিনিয়ত আক্রান্ত হাওর অঞ্চলে ক্ষয়ক্ষতির তথ্য নিয়মিতভাবে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকারি সহযোগিতা তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভেঙে যাওয়া বেরিবাঁধগুলো টেকসইভাবে পুনর্নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হবে। এতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা সম্ভব হলে তারা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হবেন। এছাড়া হাওরের চরম ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্যবান্ধব কর্মসূচি চালুর পাশাপাশি অন্যান্য ক্ষতিগ্রস্তদেরও সহায়তার আওতায় আনতে নতুন প্রকল্প নেওয়া হবে।

এর আগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী। তিনি বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষকের মর্যাদা বাড়লে দেশের সামগ্রিক মর্যাদাও বৃদ্ধি পাবে।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় সহ অন্যান্যরা।

Tags: কৃষিক্ষতিগ্রস্ত কৃষকতারেক রহমাননতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬প্রধানমন্ত্রীমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীহাওর অঞ্চল
Previous Post

বিয়ের আগে নিজেকে জিজ্ঞেস করুন এই ‘৫ প্রশ্ন’

Next Post

নারী ও শিশু নির্যাতন মামলায় খালাস পাচ্ছে ৭০ শতাংশ আসামি

Next Post
বাংলাদেশের ন্যাশনাল স্টেকহোল্ডার কনসালটেশন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ও শিশু নির্যাতন মামলায় খালাস পাচ্ছে ৭০ শতাংশ আসামি

বৃষ্টির কারণে ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষজনের চলাচল ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে কয়েকদিন ঝড়বৃষ্টির আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT