চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন অবরোধের মুখে ইরানের জন্য ৬ স্থলপথ খুলেছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 02, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পোর্টে বিশাল কন্টেইনার জাহাজ ও ক্রেনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হওয়ায় ইরানে পণ্য পরিবহনের জন্য ছয়টি স্থল ট্রানজিট রুট চালু করেছে পাকিস্তান।

শনিবার (২ মে) পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানের জন্য একটি আনুষ্ঠানিক সড়ক করিডর চালু হলো বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গত ২৫ এপ্রিল ‘ট্রানজিট অব গুডস থ্রু টেরিটরি অব পাকিস্তান অর্ডার ২০২৬’ জারি করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, তৃতীয় দেশের পণ্য পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে ইরানে পাঠানো যাবে।

এই সিদ্ধান্তের সময়ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সফর করেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেও এ পদক্ষেপ দেখা হচ্ছে।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, এ উদ্যোগ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডর হিসেবে প্রতিষ্ঠা করবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এটি বড় স্বস্তি হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে চাপ বজায় রাখতে চাইছে, পাকিস্তানের এই পদক্ষেপ সেই কৌশলকে দুর্বল করতে পারে কি না—তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান তেহরানকে এ সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

নতুন এই ট্রানজিট সুবিধা ভারতীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের পর জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ফলে ভারতের কোনো পণ্য পাকিস্তানের ভেতর দিয়ে পরিবহন করা যাবে না। নির্ধারিত ছয়টি রুট পাকিস্তানের করাচি, পোর্ট কাসিম ও গোয়াদার বন্দরকে ইরানের গাবদ ও তাফতান সীমান্ত ক্রসিংয়ের সঙ্গে যুক্ত করেছে। এসব রুট বেলুচিস্তানের তুরবাত, পানজগুর, খুজদার, কোয়েটা ও দালবন্দিন হয়ে গেছে।

সবচেয়ে ছোট গোয়াদার-গাবদ করিডরে যাতায়াত সময় মাত্র ২ থেকে ৩ ঘণ্টা লাগতে পারে। যেখানে করাচি থেকে ইরান সীমান্তে যেতে সময় লাগে ১৬ থেকে ১৮ ঘণ্টা। এতে পরিবহন ব্যয় ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বর্তমানে ৩ হাজারের বেশি কনটেইনার করাচি বন্দরে আটকে রয়েছে। যুদ্ধঝুঁকি বীমার খরচও বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল ব্যয়বহুল হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, এই করিডর শুধু বাণিজ্য নয়, আঞ্চলিক ভূরাজনীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে পাকিস্তান এখন পশ্চিমমুখী বাণিজ্যে নতুন বিকল্প তৈরি করছে। বিশ্লেষক ইফতিখার ফিরদৌস বলেন, এটি একটি মৌলিক পরিবর্তন, যার ফলে পাকিস্তান আফগানিস্তানকে পাশ কাটিয়ে সরাসরি পশ্চিমমুখী বাণিজ্য পরিচালনা করতে পারবে।

Tags: আব্বাস আরাগচিইরান যুদ্ধ ২০২৬ইরানের পররাষ্ট্রমন্ত্রীঘোষণাডোনাল্ড ট্রাম্পপ্রধানমন্ত্রী শেহবাজ শরিফমার্কিন প্রেসিডেন্টযুদ্ধবিরতিহরমুজ প্রণালী
Previous Post

বাংলাদেশের ব্যাটিং ধস, সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড

Next Post

টিজার আসার ঘোষণাতেই ট্রেন্ডিংয়ে ‘রকস্টার’!

Next Post
রকস্টার গানের শিল্পী একটি গাড়ির উপর বসে গিটার বাজাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিজার আসার ঘোষণাতেই ট্রেন্ডিংয়ে ‘রকস্টার’!

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় বাসে 'অতিরিক্ত ভাড়া' নিয়ে মালিক সমিতির যে বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT