চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থী শিবির থেকে কীভাবে জীবন ঘুরল এই ইরানি অভিনেত্রীর?

শরণার্থী শিবির থেকে মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি, কীভাবে জীবন ঘুরল ইরানি এই অভিনেত্রীর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 02, মে 2026
in বিনোদন
A A
ইরানি অভিনেত্রীর ছবি, তার চেহারা ও চুলের স্টাইল স্পষ্ট দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ইন্ডাস্ট্রির মাধ্যমে খ্যাতি লাভ করা অন্যতম ইরানি মডেল ও অভিনেত্রী হলেন এলনাজ নরৌজি। যাকে তার আজকের লক্ষ্যে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। সম্প্রতি তার জীবনের সেই সংগ্রামের গল্প শুনতেই তার কাছে পৌঁছে গেলেন বলিউড প্রযোজক ফারাহ খান।

জানলেন কীভাবে শরণার্থী শিবির থেকে মুম্বাইয়ের বিলাসবহুল বাসস্থান কিনলেন এলনাজ। এলনাজ জানান, তেহরানের একটি ছোট্ট বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। সেখান থেকে পালিয়ে তারা যান জার্মানিতে। তখন তারা থাকতেন শরণার্থী শিবিরে। গত ১০ বছর ধরে একাই ভারতে থাকেন অভিনেত্রী। সাত বছর আগে ‘সেক্রেড গেমস্’ সিরিজে অভিনয় করেছিলেন তিনি।

এলনাজের বাড়িতে এখনও রয়েছে ইরানের সংস্কৃতির ছোঁয়া। দেওয়ালে রয়েছে তার শৈশবের ছবি। কিছু ছবি তেহরানের। কিছু ছবি জার্মানির। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ভাল ছিলেন এলনাজ। জার্মানির সেরা পড়ুয়াদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

নিজের শৈশবের কথা স্মরণ করে এলনাজ বলেন, “লোকে ভাবত, আমরা খুবই ধনী। কিন্তু আসলে তা নয়। আমরা ইরানে খুব ছোট একটি বাড়িতে থাকতাম। তেহরানে নিজের শৈশবও আমার ভাল লাগত। তারপর জার্মানি গিয়ে সব বদলে গেল। আমরা শরণার্থী হিসাবে ওখানে থাকতাম।”

সেই সময়ে তাদের কাছে কোনও পরিচয়পত্র ছিল না। ছোট্ট একটি ঘরে চাপাচাপি করে থাকত গোটা পরিবার। রান্নাঘর ও শৌচালয় অন্য পরিবারের সঙ্গে ভাগ করে নিতে হত।

এলনাজ মনে করে বলেন, “আমরা খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়াতাম। একটা আলু আর একটা ডিম দেওয়া হত আমাদের। ওটুকুই অনেক ছিল তখন। খুব কঠিন জীবন দেখেছি আমি। আমাদের কাছে কিছু ছিল না। শূন্য থেকে আমরা পথচলা শুরু করেছিলাম।”

Tags: অভিনেত্রী
Previous Post

সাইলেজ উৎপাদন প্রাণিখাতের সম্ভাবনাময় উদ্যোগ

Next Post

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

Next Post
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অফিসের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

বিরোধী দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে জড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের কোচের চোখে বায়ার্ন ও পিএসজি ভিন্ন জগতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT