চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে থাকা নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 02, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
লন্ডনের আধুনিক ভবন ও দুই পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে মার্কিন দূতাবাসের বাইরে পুলিশের টহল

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় নাগরিকদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যে জাতীয় হুমকির মাত্রা গুরুতর পর্যায়ে উন্নীত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নাগরিকদের জনসমাগমস্থল, স্কুল, গির্জা, পর্যটন এলাকা এবং পরিবহন কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

একই সঙ্গে যাতায়াতের সময় ও পথ পরিবর্তন করে চলা এবং কম নজরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ জানিয়েছে, যৌথ সন্ত্রাসবাদ বিশ্লেষণ কেন্দ্র দেশের হুমকির মাত্রা মাঝারি থেকে বাড়িয়ে গুরুতর করেছে। এটি দ্বিতীয় সর্বোচ্চ স্তর, যা আগামী ছয় মাসের মধ্যে হামলার উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে সন্ত্রাসী হুমকি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাঘাতের ঘটনার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে, যদিও শুধু ওই ঘটনার কারণেই হুমকি বাড়ানো হয়নি।

এমআই৫ আরও জানিয়েছে, ব্যক্তি বা ছোট গোষ্ঠীর মাধ্যমে ইসলামপন্থী এবং চরম ডানপন্থী উভয় ধরনের সন্ত্রাসী হুমকি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইহুদি ও ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এটি দ্বিতীয় নিরাপত্তা সতর্কতা। এর আগে ইহুদি ও মার্কিন প্রতিষ্ঠানের ওপর হামলা ও হুমকির প্রেক্ষাপটে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছিল।

Tags: মার্কিন দূতাবাসযুক্তরাজ্য
Previous Post

সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

Next Post

চার দশক পর নেপালের মন্দিরে ঐতিহাসিক বুদ্ধমূর্তি

Next Post
নেপালের মন্দিরে ঐতিহাসিক বুদ্ধমূর্তি, ফুলেল সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দশক পর নেপালের মন্দিরে ঐতিহাসিক বুদ্ধমূর্তি

বাংলাদেশের জেলা প্রশাসকদের সম্মেলন, প্রশাসনিক সভা, জেলা প্রশাসক. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে রোববার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT