চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দশক পর নেপালের মন্দিরে ঐতিহাসিক বুদ্ধমূর্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 02, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালের মন্দিরে ঐতিহাসিক বুদ্ধমূর্তি, ফুলেল সাজে সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে চার দশক আগে চুরি হওয়া একটি প্রাচীন বুদ্ধমূর্তি নিজ স্থানে পুনঃস্থাপন করা হয়েছে। শতাব্দীপ্রাচীন এই নিদর্শনটি রাজধানী কাঠমান্ডুর একটি মন্দিরে আবারও স্থাপন করায় দেশজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।

আজ (২ মে) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ১৩শ শতাব্দীর এই বুদ্ধমূর্তিটি ১৯৮০-এর দশকে মন্দির থেকে চুরি হয়ে যায়। পরে এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দেখা যায়। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২২ সালে মূর্তিটি নেপালে ফিরিয়ে আনা হয়।

বহু বছর ধরে মূল মূর্তির পরিবর্তে একটি প্রতিরূপে পূজা চলছিল। শুক্রবার বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মদিনে ঐতিহ্যবাহী সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রা করে মূর্তিটি কাঠমান্ডুর প্যাগোডা-শৈলীর মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে পূর্বের স্থানে স্থাপন করা হয়।

নেপালের প্রত্নতত্ত্ব বিভাগ জানায়, মূর্তিটি চুরির পর বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার হয়। পরে এটি নিউইয়র্কের একটি সাংস্কৃতিক কেন্দ্রে সংরক্ষিত ছিল, যেখানে এক অজ্ঞাত ভিক্ষু এটি দান করেছিলেন বলে জানা যায়। এই পর্যন্ত প্রায় ২০০টি চুরি হওয়া প্রত্নবস্তু দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে কাঠ ও পাথরের ভাস্কর্য, চিত্রকর্ম, ধর্মীয় গ্রন্থ ও দেবদেবীর মূর্তি রয়েছে। অন্তত ৪১টি নিদর্শন তাদের মূল স্থানে পুনঃস্থাপন করা হয়েছে।

তবে এখনও শত শত নিদর্শন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য থেকে আরও প্রত্নবস্তু ফেরত আনার উদ্যোগ চলছে।

Tags: নেপাল
Previous Post

যুক্তরাজ্যে থাকা নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস

Next Post

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে রোববার

Next Post
বাংলাদেশের জেলা প্রশাসকদের সম্মেলন, প্রশাসনিক সভা, জেলা প্রশাসক. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে রোববার

ডিএসসিসি প্রশাসকের হকার পুনর্বাসন উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT