চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিচ্ছেন ১৭ তরুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 02, মে 2026
in বাংলাদেশ
A A
শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নেওয়া তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশগ্রহণ করতে শ্রীলংকা যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ১৭ জন তরুণ। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, তরুণ গবেষক, সংবাদকর্মী এবং তরুণ পেশাজীবীরা।

আগামী ২ থেকে ৭ মে পর্যন্ত শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিভিন্ন গবেষণা সেমিনার, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি, শ্রীলংকার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গলে এক দিনের ভ্রমণ ও ফিল্ডওয়ার্কও অন্তর্ভুক্ত রয়েছে।

ক্যাম্পের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কলম্বোস্থ সার্ক কালচারাল সেন্টারে গবেষণা ও সাংস্কৃতিক সেশনে অংশ নেবেন। এছাড়া বন্দরনায়েকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে একটি বিশেষ গবেষণা সেশন অনুষ্ঠিত হবে। বিকেলে টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল ক্লাবের সঙ্গে একটি সেশন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনে। সেখানে অংশগ্রহণকারীরা তাদের শ্রীলংকা ভ্রমণ ও গবেষণার অভিজ্ঞতা উপস্থাপন করবেন এবং আলোচনা পর্বে অংশ নেবেন। সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘটবে।

এছাড়াও, ক্যাম্প চলাকালীন অংশগ্রহণকারীরা শ্রীলংকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, পর্যটন কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। ৭ মে সকালে কলম্বো থেকে ঢাকায় ফেরার মধ্য দিয়ে এই আন্তর্জাতিক গবেষণা ক্যাম্পের সমাপ্তি হবে।

এই আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের তরুণদের গবেষণামুখী কার্যক্রমে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ গবেষণা সংসদ। সহযোগী আয়োজক হিসেবে রয়েছে হেল্প দ্য ফিউচার, ভিলেজ এম্পাওয়ারমেন্ট, রান গ্লোবালি, গ্লোবাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হেটম্যান ট্রাভেল। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে যমুনা টেলিভিশন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ইয়ুথ পার্টনার হিসেবে রয়েছে টিবিএস গ্রাজুয়েট।

অংশগ্রহণকারী সদস্যরা হলেন: খন্দকার আলী হোসাইন, সাদিয়া আফরিন, ফাহিম হাসান মাহদী, আহসান উল্লাহ, রাজিউল ইসলাম, জয়িতা ব্যাপারী, শ্রাবনী চৌধুরী, হামিদুল হুদা স্টিভেন, রজত শুভ্র রায়, মাহবুবা আলম মুন্নি, মো. মাহির তাজওয়ার, সুদীপ্ত সরকার গর্ব, ইসতিয়াক আহমদ দিব্য এবং ফৌজিয়া নাহার। ক্যাম্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সাবিতা বিনতে আজাদ সিফা, রুয়ান পি. পেরেরা এবং সাইফুল্লাহ খালেদ। স্থানীয় সমন্বয়ক হিসেবে রয়েছেন পি. এন. কৃষালি এল. নাওয়ারাথ্না এবং আর. বি. কে. পারামি উইজেরাথ্না। ক্যাম্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এস, এম, সাদেক।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পটি প্রথমবারের মতো শ্রীলংকায় আয়োজন করা হচ্ছে।

এর আগে গত বছরের মে মাসে নেপালে এই ক্যাম্পের প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এই আয়োজন সম্প্রসারিত করা হবে, যেখানে তরুণরা ভ্রমণের পাশাপাশি গবেষণায় অংশগ্রহণ, নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ পাবেন।

Tags: আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পশ্রীলংকা
Previous Post

আর্সেনালের কোচের চোখে বায়ার্ন ও পিএসজি ভিন্ন জগতের

Next Post

শেষ ম্যাচ হেরে কিউইদের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের ট্রফি গ্রহণের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ম্যাচ হেরে কিউইদের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, এনসিপি নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT