চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচ হেরে কিউইদের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজ, ধারাভাষ্য থাকছে রেডিও ভূমিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 02, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের ট্রফি গ্রহণের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দারুণ এক জয় দিয়ে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমেছে, তবে ফলাফল এসেছে। ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।

[vc_row][vc_column]

১৮.৩২

[vc_column_text css=””]

বাংলাদেশের ব্যাটিং ধস, সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৩২

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর, (১৫ ওভারের ম্যাচ)
বাংলাদেশ-১০২/১০ (১৪.২/১৫)
তাওহীদ হৃদয়-৩৩ (২৪)
জশ ক্লার্কসন-৩/৯ (২)

নিউজিল্যান্ড-১০৪/৪ (১১.৪/১৫)
বেভন জ্যাকবস- ৬২* (৩১)
শরীফুল ইসলাম- ৩/১৯ (৩)
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.২২

[vc_column_text css=””]
জয়ের পথে নিউজিল্যান্ড
ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। ৩৩ রানে ৪ উইকেট হারানো কিউইরা এখন জয়ের খুব কাছেই বলা যায়। শেষ ৫ ওভারে দলটির দরকার কেবল ২০ রান। জ্যাকবস ও ফক্সক্রফটের জুটি থেকে এসেছে ৫০ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৫৯

[vc_column_text css=””]
কিউই অধিনায়কে ফেরালেন মেহেদী
অধিনায়ক নিক কেলিকে বোল্ড করলেন স্পিনার মেহেদী হাসান। ১ রান করে ফিরেছেন কেলি।
৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৩ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৫৫

[vc_column_text css=””]
দারুণ শুরু বাংলাদেশের
নিজের প্রথম ওভারে দুই উইকেট শিকারের পর বল হাতে নিজের দ্বিতীয় ওভারে এসেও সফলতা পেয়েছেন শরীফুল। টিম রবিনসনকেও ফেরালেন তিনি। ১৪ বলে ২৩ রান করে বোল্ড হয়েছেন এই ওপেনার। নিজের করা প্রথম ৭ বলে ৩ উইকেট নেয়া শরীফুল ২ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।
৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৪৫

[vc_column_text css=””]
শুরুতেই জোড়া সাফল্য শরীফুলের
মেহেদী হাসানের করা প্রথম ওভারে ৯ রান তোলে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে কাটেনে ক্লার্ককে ফিরিয়ে জুটি ভেঙেছেন শরীফুল ইসলাম। ওভারের শেষ ডেন ক্লিভারকেও ফেরান তিনি। দুজনের ব্যাট থেকেই এসেছে এক রান করে। দুই ওভার শেষে ২ উইকেটে ১২ রান করেছে নিউজিল্যান্ড।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২৫

[vc_column_text css=””]

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শেষ টি-টুয়েন্টি দেখতে শের-ই-বাংলায় এসেছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বিসিবি এডহক কমিটির সভাপতি তামিম ইকবালসহ অন্য সদস্যরা।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২০

[vc_column_text css=””]

অলআউট হওয়ায় বৃষ্টি আইনে ১০৩ রান লক্ষ্য দাঁড়িয়েছে কিউইদের।

মিরপুরে টাইগারদের ব্যাটিং ধস, ১০২ রানে থামল ইনিংস

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.১০

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ-১০২/১০  ওভার- ১৪.২ (১৫)

তাওহীদ হৃদয়-৩৩ (২৪), লিটন দাস-২৬ (১৭)

জশ ক্লার্কসন-৩/৯ (২), বেন সিয়ার্স-২/১২ (২), নাথান স্মিথ-২/১৪(২)
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫৯

[vc_column_text css=””]

এক ওভারে ফিরলেন হৃদয়-সাইফউদ্দিন
১৩তম ওভারের প্রথম বলে আউট হন তাওহীদ হৃদয়। তাকে সাজঘরে ফিরিয়েছেন জশ ক্লার্কসন, ক্যাচ নিয়েছেন জ্যাকবস। সাইফউদ্দিন ব্যাটে এসেই বড় শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন। তবে সেটি কিছুটা মাটি ছুঁয়ে যাওয়ায় আম্পায়ার রিভিউয়ের মাধ্যমে আউটের সিদ্ধান্ত নেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৫৩

[vc_column_text css=””]
এ ম্যাচে ব্যর্থ শামীম
ইশ সোধির বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। পরের বলে শেখ মেহেদীকে লেগ বিফোরের ফাঁদে ফেললেও রিভিউয়ে বেঁচে যান এ ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৪৩

[vc_column_text css=””]
বেঁচে গেলেন হৃদয়
দশম ওভারের প্রথম বলে রানআউটে কাটা পড়েন তাওহীদ হৃদয়। তবে উইকেটকিপার আগেই স্টাম্প ভেঙ্গে ফেলায় এ যাত্রায় বেঁচে যান হৃদয়।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৩৯

[vc_column_text css=””]
লিটনের বিদায়
বৃষ্টির পর খেলা শুরু হলে হৃদয় আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তার সাথে যোগ দিতে গিয়ে আউট হন লিটন দাস।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৩০

[vc_column_text css=””]
সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে ১৫ ওভারের খেলা হবে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.০১

[vc_column_text css=””]
৪টা ১৭ মিনিটে পুনরায় মাঠ দেখবেন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত নেবেন খেলা শুরু এবং ওভার কাটার বিষয়ে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২০

[vc_column_text css=””]

বৃষ্টি থেমেছে
বৃষ্টি থেমেছে, রৌদও দেখা গেছে। দুপুর ৩টা ১৬ মিনিটে মাঠে প্রবেশ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। এর খানিকবাদেই মাঠে প্রবেশ করেছেন কিউরেটর ও গ্রাউন্ডস স্টাফরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.০০

[vc_column_text css=””]
ভারী বর্ষণে ভেসে গেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড, খেলা পুনরায় গড়ানো নিয়েও রয়েছে শঙ্কা।


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৩৮

[vc_column_text css=””]
বন্ধ হয়েছে খেলা
মিরপুরে বৃষ্টির হানা, বন্ধ হয়ে গেছে খেলা। বৃষ্টি নামার আগে বাংলাদেশের সংগ্রহ ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান। লিটন ২৫ রানে এবং হৃদয় ২ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২৪

[vc_column_text css=””]
পাওয়ার প্লে
সিরিজ জয়ের লক্ষ্যে শুরুটা ভালো করেছিল দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। চতুর্থ ওভারে সাইফের বিদায়ের পর পঞ্চম ওভারের দুই বলে বিদায় নেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৩ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২৪

[vc_column_text css=””]
তানজিদ-ইমনের বিদায়
সাইফের বিদায়ের পর তানজিদ তামিমও বিদায় নিয়েছেন। তারপর ব্যাটে এসে প্রথম বলেই সাজঘরে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। হ্যাটট্রিকের সুযোগ এসেছে নাথান স্মিথের।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২১

[vc_column_text css=””]
লিটনের ব্যাটে প্রথম ছক্কা
বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে এসেছে ইনিংসের প্রথম ছক্কা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১৯

[vc_column_text css=””]
লেনক্সে সাইফের বিদায়
চতুর্থ ওভারের প্রথম বলে আউট হয়েছেন সাইফ হাসান। তাকে আউট করেছেন স্পিনার লেনক্স, ক্যাচ নিয়েছেন রবিনসন, করেছেন ১৬ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.১০

[vc_column_text css=””]
ভালো শুরু সাইফের
প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারে নাথান স্মিথকে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরু করেছেন সাইফ হাসান। স্মিথের ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন এ ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৫০

[vc_column_text css=””]
সাকলাইন
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন ডানহাতি পেসার আব্দুল গাফফার সাকলাইন। তবে শেষ ম্যাচেও সেরা একাদশে সুযোগ হয়নি এ পেসারের।

বাংলাদেশ ক্রিকেটার হাসান মাহমুদ বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৪০

[vc_column_text css=””]
নিউজিল্যান্ড একাদশ
কাটেন ক্লার্ক, টিম রবিনসন, ড্যান ক্লেভার (উইকেটরক্ষক), নিক কেলি (অধিনায়ক), বেোন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডেন লেনক্স, বেন সিয়ার্স।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩৫

[vc_column_text css=””]
বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩১

[vc_column_text css=””]
মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন, আবহাওয়ার পূর্বাবাস অনুযায়ী যেকোনো সময় নামতে পারে বৃষ্টি।

ক্রিকেট স্টেডিয়ামে খেলার দৃশ্য, দর্শক ও মাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩০

[vc_column_text css=””]

টস ভাগ্য সুপ্রসন্ন হয়নি লিটনের
মিরপুরে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: ইমননিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরলিটনলিড স্পোর্টসল্যাথামসাকিব
Previous Post

শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পে অংশ নিচ্ছেন ১৭ তরুণ

Next Post

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Next Post
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা, এনসিপি নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু মুক্ত গণমাধ্যম নয়, সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT