চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 02, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্পের ছবি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে। যুদ্ধবিরতির প্রেক্ষাপটে কংগ্রেসে পাঠানো এক চিঠিতে তিনি এ কথা জানান। তবে তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে।

আজ (২ মে) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চিঠিতে তিনি আরও জানান, ২০২৬ সালের ৭ এপ্রিলের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আর কোনো সংঘর্ষ হয়নি এবং ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া লড়াই এখন শেষ হয়েছে। যদিও দুই দেশের মধ্যে এখনো কোনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যোগাযোগ চলছে, তবে তিনি এখনও সন্তুষ্ট নন। তার মতে, ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যা সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মার্কিন সামরিক কমান্ড তাকে দুটি বিকল্প দিয়েছে। একটি পূর্ণাঙ্গ সামরিক পদক্ষেপ, অন্যটি সমঝোতার পথ। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টির চূড়ান্ত সমাধান চায় এবং মাঝপথে থামবে না।

যুক্তরাষ্ট্রের আইনে বলা রয়েছে, কোনো প্রেসিডেন্ট সামরিক অভিযান শুরু করলে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। অন্যথায় সামরিক কার্যক্রম বন্ধ করতে হয়। কিন্তু ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এই সময়সীমা আর প্রযোজ্য নয়। তার ভাষায়, যুদ্ধবিরতির মধ্য দিয়ে সময় গণনা বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, কংগ্রেসে এই বিষয়টি নিয়ে চাপ বাড়ছে। যুদ্ধের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য ভোট হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না পেলে সামরিক কার্যক্রম বন্ধ করার বিধান রয়েছে।

এদিকে হরমুজ প্রণালি ঘিরেও উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, এই নৌপথ ব্যবহার করতে ইরানকে কোনো ধরনের অর্থ প্রদান করলে তা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

Tags: ইরানডোনাল্ড ট্রাম্প
Previous Post

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

Next Post

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর সময় ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT