চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, লক্ষ্য এখন সিরিজে সমতা: ফক্সক্রফট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 01, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার দেখেছে নিউজিল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজেও শুরুটা ভালো হয়নি সফরকারীদের। প্রথম ম্যাচ হেরে ৬ উইকেটে হেরেছে তারা। দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে আশাবাদী কিউইরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সিরিজের ম্যাচটির ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।

তার আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট জানিয়েছেন, সিরিজে পিছিয়ে থাকলেও তাদের মাঝে কোনো আতঙ্ক নেই, বরং তারা ইতিবাচক থেকেই সিরিজে সমতা আনতে চান।

বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি ছিলাম, শুধু পরিকল্পনা বাস্তবায়নে কয়েক ওভার পিছিয়ে ছিলাম। আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, শুধু দুই বিভাগেই কিছু ছোটখাটো ভুল শুধরে নিতে হবে। আশা করছি কাল আমরা সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে পারব।’

সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি কিউইদের জন্য ট্রফি ভাগাভাগি করার শেষ সুযোগ। ফক্সক্রফট জানান, দলের সবাই বেশ চাঙা মেজাজে আছেন। বলেছেন, ‘অবশ্যই আমাদের সামনে সিরিজে সমতা আনার বড় সুযোগ আছে। দলের সবাই ইতিবাচক। প্রথম ম্যাচে বেশ কয়েকজন ভালো পারফর্ম করেছে, যা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। কিছু ক্ষেত্রে আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, যা নিয়ে আজ অনুশীলনে কাজ করা হবে।’

নিউজিল্যান্ডের কন্ডিশন আর বাংলাদেশের কন্ডিশন যে ভিন্ন, তা সংবাদ সম্মেলনে স্মরণ করিয়ে দিয়েছেন ফক্সক্রফট। নিজের ভূমিকা নিয়ে বলেছেন, ‘নিউজিল্যান্ডে আমি যে ভূমিকায় খেলি, এখানে তা কিছুটা আলাদা। তবে আমি বর্তমানে মনোযোগী থেকে খেলাটা উপভোগ করতে চাই। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে আমি কিছুটা অবাক ছিলাম, তবে এখন মনোযোগ শুধু আগামীকালের ম্যাচে। আমি চাই দলের জয়ে ভূমিকা রাখতে।’

Tags: নিউজিল্যান্ডফক্সক্রফটবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

বিধানসভা নির্বাচনে স্ট্রংরুম এবং ভোট গণনাকেন্দ্রে নিরাপত্তা জোরদার

Next Post

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

Next Post
ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান ও উইকেটরক্ষক খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি মূল্য সূচক, এক্সন ও শেভরনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT