চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন কিংবদন্তী রুনা লায়লা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in বিনোদন
A A
রুনা লায়লা চ্যানেল আই অনলাইন সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে। ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেয়া হবে এই সম্মাননা।

আগামী ৪ মে থেকে ৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা সম্প্রতি রুনা লায়লাকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সম্মাননার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের আসরে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। উৎসবটি বাস্তবায়নে সহযোগিতা করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।

এমন উৎসবে পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, “আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি উৎসবের সভাপতি রাম কিশোরকে ধন্যবাদ জানাতে চাই। সেইসাথে ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কেও অনেক ধন্যবাদ। এটি সত্যিই একটি বিশাল পদক্ষেপ এবং এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের সৃজনশীলতার একটি সংহতি। আমি নিশ্চিত যে এটি একটি বড় সাফল্য অর্জন করবে এবং এর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।”

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননাটি এই উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ একটি অংশ, যা এর আগে শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই, শত্রুঘ্ন সিনহা এবং রণধীর কাপুরের মতো প্রথিতযশা ব্যক্তিত্বরা লাভ করেছেন।

রুনা লায়লার মতো একজন কিংবদন্তী শিল্পীকে সম্মানিত করার মধ্য দিয়ে উৎসবটি এক ভিন্নমাত্রা পেয়েছে বলে মনে করছেন আয়োজকরা।

Tags: ‘মিনার-ই-দিল্লি’রুনা লায়লালিড বিনোদন
Previous Post

ডিজিটাল জালিয়াতির শিকার ২৫ বিলিয়ন ডলার, সতর্ক ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক

Next Post

ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনা

Next Post
জলবাহী গ্যাসের নল থেকে জল পড়ছে, তেল বা গ্যাসের জন্য ব্যবহৃত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনা

ট্রাম্প ও ইরানের নেতা ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানকে দ্রুত নিজেদের করণীয় ঠিক করার তাগিদ ট্রাম্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT