চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেশি জুম করবেন না’- ক্যামেরাম্যানকে কারিশমা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 30, এপ্রিল 2026
in বিনোদন
A A
ক্যারিশমা ক্যামেরাম্যানের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি পাপারাজ্জিদের অতিরিক্ত জুম করে ছবি তোলার প্রবণতা নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে বলিউডে। এবার এই বিষয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর।

সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসমতো ক্যামেরাম্যানরা তাকে ঘিরে ধরেন। নিয়ম মেনে হাসিমুখে পোজ দেন কারিশমা কাপুর। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন তিনি সরে যাওয়ার চেষ্টা করে।

সে সময় তিনি লক্ষ্য করেন, কয়েকজন পাপারাজ্জি তাকে পিছন থেকে অতিরিক্ত জুম করে ছবি তুলছেন। বিষয়টি তার নজর এড়ায়নি। তাৎক্ষণিকভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি কড়া ভাষায় বলেন, “বেশি জুম করবেন না।” তার এই মন্তব্যের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য পোজ দিচ্ছিলেন। অথচ পাপারাজ্জিরা সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করছিল। এটা সত্যিই অসম্মানজনক।’

অন্য একজন পরামর্শ দিয়ে লিখেছেন, ‘সব অভিনেতা-অভিনেত্রীদের এক হয়ে এমন কর্মী রাখা উচিত যারা তাদের মুভমেন্টের সময় আড়াল তৈরি করবেন। শিল্পীরা প্রতিবাদ শুরু করলে পাপারাজ্জিরাও এসব বন্ধ করতে বাধ্য হবে।’

এদিকে ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা। সম্প্রতি ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ পেয়েছে। সেখানে কারিশমার উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

Tags: কারিশমা কাপুরপাপারাজ্জি
Previous Post

বিশ্বকাপ দেখার আনন্দও হারালেন ব্রাজিল সমর্থক কৃষক সিরাজ

Next Post

আবেগ, অশ্রু আর রেকর্ডের ফুলঝুরি!

Next Post
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবেগ, অশ্রু আর রেকর্ডের ফুলঝুরি!

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আলোচনায় বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT