চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ রায়ের ‘ভাসমান জীবন’ প্যারিসে প্রদর্শিত

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
10:55 পূর্বাহ্ন 30, এপ্রিল 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
নদীতে ভাসমান জীবন, জলপথে ছোট নৌকা ও ডিঙি, বাংলাদেশের গ্রামীণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

প্রামাণ্যচিত্র নির্মাতা প্রকাশ রায়। শ্রীমঙ্গল থিয়েটারের এক অনিবার্য নাম কিন্তু জীবনের পথচলায় বেশ আগেই পাড়ি জমান ফ্রান্সে। সেখানেও তিনি ভেসে বেড়ান লাল-সবুজের বাংলাদেশ, তার প্রিয় শহর-বন্দর আর শ্রীমঙ্গলকে বুকে নিয়ে। কিছুদিন আগে নির্মাণ করেছিলেন মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র, প্রদর্শিত হয়েছে বিভিন্ন দেশে।

ছবি: প্রতিনিধি

এবার তিনি বাংলাদেশের বেদে সম্প্রদায়ের জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র তৈরি করেছেন লা ভি ফ্লোট্টান্তে বা  ‘ভাসমান জীবন’। গত ২৬ এপ্রিল প্যারিসের সাংস্কৃতিক ভেন্যু লা ক্যামিলিয়েনে প্রদর্শিত হয় এই ৩০ মিনিটের প্রামাণ্যচিত্র। নদীর বুকে ভাসমান মানুষের দৈনন্দিন সংগ্রাম, অনিশ্চয়তা এবং নিজস্ব সংস্কৃতিকে পর্দায় তুলে ধরেছেন নিপুণ হাতে। বেদেরা শুধু একটি সম্প্রদায় নয়, এটি বাংলার নদীমাতৃক সভ্যতার এক বিলীয়মান অধ্যায়। দীর্ঘদিন ধরে যাযাবর এই জনগোষ্ঠী নৌকাকেই ঘর বানিয়ে বেঁচে আছে। কিন্তু নদীভাঙন, অর্থনৈতিক সংকট এবং সামাজিক নানা বাধার কারণে তাদের ঐতিহ্য হুমকির মুখে। সামাজিক স্বীকৃতির অভাবে অনেক তরুণ বেদে এখন আর সাপ খেলানো বা ভেষজ ওষুধ বিক্রির পেশায় যেতে চায় না, তাদের এই বৈচিত্র্যময় জীবনকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্যেই তার এই নির্মাণ বলে জানান নির্মাতা প্রকাশ রায়।

প্রদর্শনী শেষে দর্শকদের নানা জিজ্ঞাসার মুখোমুখি হন নির্মাতা প্রকাশ রায়। বাংলাদেশী তথ্যচিত্র নির্মাতা বিশ্ব দরবারে এই ভাসমান জনগোষ্ঠীর গল্প বলেছেন। প্যারিসের মতো জায়গায় এই ছবি প্রদর্শিত হওয়ায় নির্মাতারা মনে করছেন, বাংলাদেশের নদী ও বেদে সম্প্রদায়ের টিকে থাকার লড়াই এখন আন্তর্জাতিক দর্শকের নজর কেড়েছে। জয় ব্যানার্জির সহযোগিতায় এই তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান।

প্যারিসে ঐ সন্ধ্যায় প্রামাণ্যচিত্র প্রদশর্নীর সাথে সাথে বাংলা নববর্ষও উদযাপন করা হয়। সেখানে সংগীত, নৃত্য ও কবিতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী আরিফ রানা, কুমকুম সৈয়দা, মৌসুমি চক্রবর্তী, পাপিয়া পাল, নেভি তালুকদার ও সোমতীর্থা বাসু মুখার্জি। আবৃত্তিতে অংশ নেন সাইফুল ইসলাম ও অর্পিতা রায়। নৃত্য পরিবেশন করেন সৃজনশীল নৃত্যাঙ্গনের শিক্ষক ও নৃত্যশিল্পী শরিফুল ইসলাম এবং তার শিক্ষার্থীরা, যাদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বিদেশি দর্শকদের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ক্রমবর্ধমান আগ্রহ, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় হয়ে উঠছে।

Previous Post

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

Next Post

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

Next Post
সোনার গহনা, স্বর্ণের দাম কমার ছবি, বাংলাদেশে স্বর্ণের বাজার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT