চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিব্রিটি হয়েও সাধারণের লাইনে মিঠুন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in বিনোদন
A A
সেলিব্রিটি মিঠুন চক্রবর্তী সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবাংলায় অনুষ্ঠিত হলো বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বুধবার সকাল থেকেই বিশেষ করে কলকাতা শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি টলিউড তারকাদের উপস্থিতি চোখে পড়ে।

কলকাতার সংবাদমাধ্যম মারফত জানা যায়, এদিন বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে আসেন প্রসেনজিৎ, জিৎ, আবির চ্যাটার্জী, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীসহ বহু চেনা মুখ। ভোট দেওয়ার পর তারা কালি লাগানো আঙুলের ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমের ক্যামেরায়, এসময় সাধারণ মানুষকেও ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

এদিন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। কলকাতার বেলগাছিয়ার একটি ভোটকেন্দ্রে তিনি উপস্থিত হলে সেখানে তৈরি হয় বাড়তি উৎসাহ। তবে অন্য অনেক তারকার মতো বিশেষ সুবিধা না নিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন। তার এই আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলে মিঠুন চক্রবর্তী জানান, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবেই ভোট দিয়েছেন এবং কোনো ধরনের ‘সেলিব্রিটি সুবিধা’ নেননি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এ জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, চলচ্চিত্র জগতের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মিঠুন চক্রবর্তী। ২০১৪ সালে তিনি তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে প্রবেশ করেন। পরে তিনি তৃণমূল ছেড়ে ২০২১ সালের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন এবং বর্তমানে দলটির অন্যতম প্রচারক হিসেবে কাজ করছেন।

Tags: কেন্দ্রতৃণমূলনির্বাচনবিজেপিবিধানসভাভোট গ্রহণমমতামিঠুন চক্রবর্তীলিড বিনোদন
Previous Post

আদালতে লিমন–বৃষ্টির বন্ধুরা, যে যা বললেন

Next Post

রোমানিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

Next Post
ঢাকার রাস্তায় যানবাহন ও জনসমাগমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমানিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

রুমিন ফারহানা সংসদে ভাষণ দিচ্ছেন, অন্যান্য সদস্যরা পাশে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT