চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেডারেশনের অনুমতি ছাড়াই ফুটবলে ফিরছে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 29, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল উল্লাসে ভরা ছবি, চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ফুটবল ফেডারেশনের অনুমতি ছাড়া ফিফা কোনো দেশকে স্বীকৃতি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আগে দিতো না। আপাতত সেই নিয়মের পরিবর্তন এনেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ভ্যাঙ্কুভারে ফিফার হওয়া কাউন্সিলে সেই নিয়মের পরিবর্তন করা হয়েছে। আফগানিস্তানের মেয়েদের ফুটবলে ফেরাতে এই পরিবর্তন বলে জানা গেছে।

ফিফার পূর্ববর্তী পরিচালন বিধিমালা অনুযায়ী, কোনো দল তার সদস্য সংগঠন যেমন আফগানিস্তান ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃত না হলে ফিফা তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারত না। নতুন এ অধ্যাদেশের ফলে ফিফা কোনো জাতীয় বা প্রতিনিধিত্বকারী দলের নিবন্ধন করতে পারবে। ফিফা কাজটি করতে পারবে ‘ব্যতিক্রমী অবস্থার’ প্রেক্ষিতে।

আফগানিস্তান নারী দল ২০১৮ সালের ডিসেম্বরের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ফিফা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার অনুমোদন দেয়ায় আফগানিস্তানের নারীরা ‘সহনশীলতার প্রতীক’ হয়ে উঠবে বলেছেন সাবেক অধিনায়ক খালিদা পোপাল।

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর নারী অধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করে। যার মধ্যে নারী ক্রীড়ার ওপর নিষেধাজ্ঞাও ছিল, যা অনেক খেলোয়াড়কে বিদেশে রাজনৈতিক আশ্রয় চাইতে বাধ্য করে।

সাবেক অধিনায়ক খালেদা পোপাল বলেছেন, ‘আমাদের দলটি সবসময় অ্যাক্টিভিস্ট দল হিসেবে পরিচিত ছিল। ফিফার সঠিক সমর্থন পাওয়ার পর সুযোগটি আমাদেরও কিছু দক্ষতা দেখানোর এবং প্রবাসে থাকা তরুণ প্রতিভাদের বিকাশের সময় হবে।’

‘আমি জানি এটা কঠিন হবে, কারণ আফগানিস্তানের ভেতরে থাকা আফগান নারীরা এর অংশ হতে সংগ্রাম করবে। কিন্তু আমরা যদি তাদের হয়ে আশার বার্তা পাঠাতে এবং তাদের প্রতি আমাদের সমর্থন জানাতে পারি যে, তোমাদের ভুলে যায়নি, তাহলে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে যাব।’

Tags: আফগানিস্তানখালেদাতালেবানফিফাভ্যাঙ্কুভারলিড স্পোর্টস
Previous Post

‘আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন’

Next Post

সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ জামায়াত নেতা রবিউল বাশার

Next Post
জামায়াত নেতা রবিউল বাশার অসুস্থ হয়ে সংসদে উপস্থিত হননি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ জামায়াত নেতা রবিউল বাশার

বৃদ্ধা মহিলা আদালত কক্ষে বসে, বোর্ডে 'not before 2046' লেখা বোঝানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ বছরের বৃদ্ধাকে ২০ বছর অপেক্ষার নির্দেশ বোম্বে হাইকোর্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT