চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপিএল শুরু হচ্ছে ৪ মে, থাকছে না সুপার লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 27, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ৪ মে মাঠে গড়াতে চলেছে ডিপিএলের ২০২৫-২৬ মৌসুমের খেলা। ছয় ভেন্যুতে হবে ১২ দলের অংশগ্রহণে এবারের আসর। পঞ্চাশ ওভারের এই টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বিসিবি জানায়, এবার সিঙ্গেল লিগ পদ্ধতির আসর হবে। সময় স্বল্পতার কারণে সুপার লিগের পরিকল্পনা বাদ দেয়া হয়েছে। তবে অবনমন ঠিকই থাকছে। প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত করতে রেলিগেশন লিগও হবে।

এবারের ঢাকা লিগে অংশ নিবে মোট ১২টি দল। তারা হচ্ছে– আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

এবারের আসরে মোট ৬৯টি ম্যাচ মাঠে গড়াবে। লিগ পর্যায়ে ৬৬টি ম্যাচের সঙ্গে রেলিগেশন লিগে থাকছে ৩ ম্যাচ। ছয় ভেন্যুতে ৩৯ দিনের লড়াই শেষে ডিপিএল শেষ হবে ১১ জুন। বসুন্ধরা স্পোর্টস সিটি, বিকেএসপি ৩ ও ৪, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি), পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি ও ইউ ল্যাব ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচগুলো।

Tags: ডিপিএলবিসিবিলিড স্পোর্টসসুপার লিগ
Previous Post

যেভাবে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী

Next Post

অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT