চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 27, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটে দারুণ ধারাবাহিক অমিত হাসান। ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি এবং ৪৯-এর বেশি গড়ে ৩ হাজার ৬৫০ রান করা এই ডানহাতি ব্যাটার প্রথমবার ডাক পেলেন জাতীয় দলে। অপেক্ষার পালা শেষে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন ২৪ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার। তাকে বিকল্প উইকেটরক্ষক হিসেবেই দলে নেয়া হয়েছে বলে জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সোমবার চট্টগ্রামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার সাথে ছিলেন নির্বাচক নাঈম ইসলাম। আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দল নিয়ে কথা বলেন তারা।

তরুণ মিডলঅর্ডার ব্যাটারকে নিয়ে বাশার বলেন, ‘অমিত দলে এসেছে বিকল্প উইকেটরক্ষক হিসেবে। কারণ এখানে উইকেটরক্ষক যিনি আছেন লিটন, আরেকটা বিকল্প উইকেটরক্ষক টেস্টে এখন দরকার হয়। মানে যেকোনো সংস্করণে লাগে। তাই ও বিকল্প উইকেটরক্ষক হিসেবে এসেছে। ধারাবাহিকভাবে সে একজন পারফর্মার।’

অমিত লম্বা সময়ের জন্য চিন্তা করে ডাকা হয়েছে বলে জানান বাশার। বলেছেন, ‘আমরা কিন্তু একটা জিনিস বলেছিলাম, যখন কাউকে এনেছি তাকে কিন্তু লম্বা সময় দেয়ার চিন্তা করেই আনবো। কাউকে শুধুমাত্র এক সিরিজ দেখার জন্য আনবো না। অমিত মনে হয় নিজেকে প্রমাণ করেছে। আমি বলব, সে নিজেকে (জাতীয় দলে) সুযোগ দিয়েছে । আমরা বেছে নেয়ার চেয়ে ও নিজে নিজেকে নির্বাচিত করেছে। কঠিন সময় রান করেছে, ভালো সময় রান করেছে। এই ধরনের ক্রিকেটার আসলে যখন দলে নিতে পারি তখন ভালো লাগে। আমি মনে করি ওর ভালো ভবিষ্যৎ আছে। তো দেখা যাক কতদূর যায়।’

Tags: চট্টগ্রামবাংলাদেশবাশারবিসিবিলিড স্পোর্টস
Previous Post

তাসকিন অটো চয়েজ, এবাদত উইকেট নেয়ার বিকল্প: হাবিবুল

Next Post

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

Next Post
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

টাইমস পিআর এর লোগো, বিভিন্ন রঙের বৃত্তের মধ্যে একটি ঘড়ির কাঁটা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT