চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিল ঘাতক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 27, এপ্রিল 2026
in - সেমি লিড, অপরাধ, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
Zamil Limon and Nahida Bristy have not been seen since April 16.

গত ১৬ই এপ্রিল সকালে ফ্লোরিডা থেকে নিখোঁজ হওয়া ২৭ বছর বয়সী দুই বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা বৃষ্টি এবং জামিল লিমনের নিখোঁজ রহস্যের জট খুলতে শুরু করেছে। এই ঘটনায় তাদের রুমমেট হিসাম আবুঘারবিয়েহকে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে ঠান্ডা মাথার খুনের এক ভয়াবহ চিত্র, যেখানে চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ব্যবহার করে খুনের পরিকল্পনা এবং আলামত লোপাটের চেষ্টা করা হয়েছে।

কোর্টের নথিপত্র অনুযায়ী, ১৬ই এপ্রিল বেলা ১১:৩০ মিনিটে বৃষ্টির সাথে তার এক বন্ধুর শেষ কথা হয়। দুপুর ২:১৪ মিনিটে বৃষ্টি তাকে ফোন করে তার চশমা নিয়ে আসতে বলেন। ওই বন্ধু বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করলেও বৃষ্টির দেখা পাননি এবং এরপর থেকে বৃষ্টির ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ১৭ই এপ্রিল বৃষ্টির অন্য এক বন্ধু জামিল লিমনের অ্যাপার্টমেন্টে (১৩৬১২ অ্যাভালন হাইটস বুলেভার্ড) খোঁজ নিতে গেলে জানতে পারেন লিমনও নিখোঁজ। লিমনের স্কুটারটি অ্যাপার্টমেন্টেই পড়ে ছিল।

১৮ই এপ্রিল ইউএসএফ (USF) পুলিশ বৃষ্টির কর্মস্থলে গিয়ে তার ম্যাকবুক, আইপ্যাড ও পার্সসহ প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করে। আইপ্যাডের মেসেঞ্জার লোকেশন থেকে দেখা যায়, ১৬ই এপ্রিল দুপুর ১২:৪১-এ বৃষ্টি ফ্লেচার অ্যাভিনিউয়ের কাছে ছিলেন। সিসিটিভি ফুটেজেও তাকে ১২:০৮-এ ছাতা মাথায় দিয়ে অফিস থেকে বের হতে দেখা যায়।

পুলিশ লিমনের রুমমেট হিসাম আবুঘারবিয়েহকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু জানে না বলে দাবি করে। তবে একজন ডিটেকটিভ লক্ষ্য করেন হিসামের বাম হাতের কনিষ্ঠা আঙুলে ব্যান্ডেজ এবং একটি তাজা ক্ষত। হিসাম দাবি করে, পেঁয়াজ কাটতে গিয়ে তার হাত কেটে গেছে, যদিও সে কী রান্না করছিল তা বলতে পারেনি।

পুলিশ হিসামের সাদা হুন্ডাই জেনেসিস গাড়ির মুভমেন্ট ট্র্যাক করে দেখে যে, লিমনের ফোনের লোকেশন যেখানে যেখানে পিং হয়েছিল (কোর্টনি ক্যাম্পবেল ও ক্লিয়ারওয়াটার বিচ), হিসামের গাড়িও ঠিক একই সময়ে সেসব জায়গায় অবস্থান করছিল।

তদন্তের এক পর্যায়ে পুলিশ অ্যাপার্টমেন্টের ডাম্পস্টারে তল্লাশি চালিয়ে লিমনের ব্যক্তিগত ওয়ালেট, আইডি কার্ড, রক্তমাখা টি-শার্ট, হাফপ্যান্ট এবং বৃষ্টির আইফোন কেস উদ্ধার করে। লিমনের কক্ষ থেকে নিখোঁজ হওয়া একটি রক্তমাখা কিচেন ম্যাটও সেখান থেকে উদ্ধার করা হয়। ফরেনসিক রিপোর্টে দেখা যায়, কিচেন ম্যাটের রক্ত বৃষ্টির এবং টি-শার্টের রক্ত লিমনের ডিএনএর সাথে মিলে গেছে।

পুলিশ যখন অ্যাপার্টমেন্টের ভেতরে লুমিনল টেস্ট করে, তখন কিচেন থেকে শুরু করে হলওয়ে হয়ে হিসামের বেডরুম পর্যন্ত রক্তের একটি দীর্ঘ রেখা দেখতে পায়। হিসামের বেডরুমের কার্পেটের নিচে মানুষের শরীরের আকৃতির দুটি রক্তের প্যাটার্ন পাওয়া যায়, যা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল।

চ্যাটজিপিটিতে খুনের পরিকল্পনা ও অনুসন্ধান

ডিটেকটিভরা হিসামের ফোনের ফরেনসিক রিপোর্ট থেকে জানতে পারেন যে, সে অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপরাধ করেছে। তার ফোনের সার্চ হিস্ট্রি থেকে পাওয়া তথ্যগুলো রীতিমতো পিলে চমকানো:

  • ৭ এপ্রিল: অ্যামাজন থেকে ডাক্ট টেপ অর্ডার।

  • ১১ এপ্রিল: ফায়ার স্টার্টার, চারকোল এবং ট্র্যাশ ব্যাগ অর্ডার।

  • ১৩ এপ্রিল: চ্যাটজিপিটিকে প্রশ্ন করে— “যদি কাউকে কালো ট্র্যাশ ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলা হয়, তবে কী হবে?” চ্যাটজিপিটি একে বিপজ্জনক বললে সে পাল্টা প্রশ্ন করে— “তারা তাকে কীভাবে খুঁজে পাবে?”

  • ১৫ এপ্রিল: অ্যামাজন থেকে একটি ‘নকল দাড়ি’ (fake beard) কেনা হয়।

  • ১৭ ও ১৯ এপ্রিল: চ্যাটজিপিটিতে সার্চ করা হয়— “মাথায় স্নাইপারের গুলি খেয়ে কি কেউ বাঁচে?”, “প্রতিবেশীরা কি আমার বন্দুকের শব্দ শুনতে পাবে?”, এবং “নতুন আইফোন ব্যবহারকারীকে কি অ্যাপল ট্র্যাক করতে পারে?”

  • ২৩ এপ্রিল: সার্চ করা হয়— “missing endangered adult” বলতে কী বোঝায়।

গত ২৪শে এপ্রিল ডিটেকটিভরা একটি ব্রিজের নিচ থেকে একটি কালো হেভি-ডিউটি ট্র্যাশ ব্যাগ উদ্ধার করেন, যা থেকে পচা লাশের গন্ধ আসছিল। পরে নিশ্চিত হওয়া যায় যে সেটি জামিল লিমনের মরদেহ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, লিমনের শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং তার হাত-পা বাঁধা ছিল। তার পিঠের নিচের দিকের একটি ক্ষত প্রায় ১০ সেন্টিমিটার গভীর ছিল যা লিভার পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

নাহিদা বৃষ্টির কোনো হদিস এখনো পাওয়া যায়নি। তবে কোর্টের নথিপত্র বলছে, বৃষ্টির বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ধারণা করা হচ্ছে, তাকেও হত্যা করে কোনো গোপন স্থানে ফেলে রাখা হয়েছে।

অভিযুক্ত হিসাম আবুঘারবিয়েহকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সে বিনাজামিনে কারাগারে রয়েছে এবং আগামী মঙ্গলবার তাকে আবারও আদালতে হাজির করা হবে।

নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের মাঝে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছে।

Tags: জামিল লিমননাহিদা বৃষ্টিফ্লোরিডাবাংলাদেশী শিক্ষার্থীযুক্তরাষ্ট্র
Previous Post

বিশ্বকাপে পুরস্কারের অর্থ ও উন্নয়ন তহবিল বাড়াবে ফিফা

Next Post

আগামী ১০ মে কানাডায় ‘রবীন্দ্র জয়ন্তী’ অনুষ্ঠিত হবে

Next Post
ছবি: প্রতিনিধি

আগামী ১০ মে কানাডায় 'রবীন্দ্র জয়ন্তী' অনুষ্ঠিত হবে

প্রধানমন্ত্রীর আগমনে শার্শার পথে মানুষের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT