চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের ফলাফল নিয়ে যে শঙ্কার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ বিধান সভার প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে প্রথম দফার ফলাফল নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। বিজেপি-তৃণমূল কে কত আসন পাবেন তা নিয়ে দুই দলেরই নেতারাই করছেন ভবিষ্যদ্বাণী।

গেরুয়া শিবির থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রথম দফার ১৫২টির মধ্যে বিজেপি ১১০-এর বেশি আসন পাবে। এদিকে ১৩০-এর বেশি আসনে জিতবেন বলে জানিয়েছেন জোড়া ফুলের হাইকমান্ড।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন না পেলে বিধায়ক কেনাবেচা করে বিজেপি সরকার ভাঙার চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোটের প্রচারে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে আবেদনও জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের সরকারই আসছে, আপনারা জানেন। আর সে ক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, আমাকেই সরকার লিড করতে হবে। কিন্তু দুই-তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে, বিধায়কদের কিনতে। যেভাবে ওরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে সরকার করেছে। তাই আমার আবেদন, যে ১৪২টি আসনে পরদিন ভোট আছে, আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে বিপুল আসনে জয়ী করুন।

গত প্রায় দেড় মাস ধরে রাজ্যজুড়ে প্রচারের পর শেষবেলায় নিজের কেন্দ্র ভবানীপুরে ভালোভাবেই জনসংযোগ সেরেছেন তৃণমূল সভানেত্রী। ঘরের মেয়ে হলেও প্রচারে কোনো ঘাটতি রাখেনি। গেল শনিবার ভবানীপুরে একাধিক রোড শো ও জনসভা করেছেন। ডা. রাজেন্দ্র এবং জাস্টিস দ্বারকানাথ রোডের জনসংযোগস্থলের সভায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে প্রচারসঙ্গী করেন তিনবারের এই মুখ্যমন্ত্রী।

জয়ের ব্যাপারে আশাবাদী বলে তিনি বলেন, আমাদের সরকারই আসছে, আপনারা জানেন। আর সে ক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাকেই সরকার লিড করতে হবে। কিন্তু দুই-তৃতীয়াংশ আসন যদি আমরা না পাই, তাহলে বিজেপি বসে আছে বিধায়কদের কিনতে। যেভাবে ওরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে সরকার করেছে। তাই আমার আবেদন, যে ১৪২টি আসনে পরদিন ভোট আছে, আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে বিপুল আসনে জয়ী করুন।

এদিনের ভবানীপুরে এবার ভোটের লড়াই চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার। তাই চলতি রাজ্য নির্বাচনে ভবানীপুর সবচেয়ে প্রতিদ্বন্দ্বী আসন বিবেচনা করা হচ্ছে। এবার গেরুয়া শিবির বাংলায় সরকার গড়তে আত্মবিশ্বাসী। তবে এখনো তাদের নীতি অনুযায়ী কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জিতলে তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

অন্যদিকে জিতে আবার মমতায় মুখ্যমন্ত্রীর আসনে বসবে যা সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেছেন জোড়া ফুলের সমর্থকরা।

 

Tags: অমিত শাহতৃণমূলনির্বাচনবিজেপিবিজেপি সরকারবিধান সভাভোট গ্রহণমমতা বন্দ্যোপাধ্যায়স্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

জরুরি সেবায় জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post

দারাজে পে-ডে ক্যাম্পেইনে আকর্ষণীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ

Next Post
দারাজে পে-ডে ক্যাম্পেইনে আকর্ষণীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ

দারাজে পে-ডে ক্যাম্পেইনে আকর্ষণীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT