চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইট হাউসে হামলাকারীর পরিচয় জানা গেলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 26, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডির উপস্থিতিতে হোয়াইট হাউসে আয়োজিত সাংবাদিকদের জন্য নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় আটক হামলাকারী ক্যালিফোর্নিয়ার টরেন্সের ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেনকে শনাক্ত করেছে একাধিক গণমাধ্যম।

সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। ওই হোটেলেই উচ্চপ্রোফাইল ডিনারটি অনুষ্ঠিত হচ্ছিল। ঘটনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালায়।

তদন্তকারীরা জানিয়েছেন, নিরাপত্তা চেকপয়েন্টেই অ্যালেনকে থামানো হয়, ফলে তিনি বলরুমে পৌঁছাতে পারেননি যেখানে প্রেসিডেন্টসহ প্রায় আড়াই হাজার অতিথি উপস্থিত ছিলেন।

যাচাই-বাছাই না হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল যেমন লিংকডইন অনুযায়ী, অ্যালেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞানী, স্বতন্ত্র গেম ডেভেলপার এবং খণ্ডকালীন শিক্ষক।

ওই তথ্য অনুযায়ী, তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করেন।

তার কর্মজীবনে আইজেকে কন্ট্রোলসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজের পাশাপাশি ক্যালটেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালনের উল্লেখ রয়েছে। এছাড়া তিনি সি২ এডুকেশন নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন। প্রতিষ্ঠানটির ২০২৪ সালের এক ফেসবুক পোস্টে তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে উল্লেখ করা হয়।

২০১৪ সালে তিনি নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরির সামার আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন।

অ্যালেন দাবি করেছেন, তিনি মলিকুলার কেমিস্ট্রি ভিত্তিক একটি ভিডিও গেম স্টিম প্ল্যাটফর্মে তৈরি করেছেন এবং মহাকাশভিত্তিক নতুন একটি টপ-ডাউন শুটার গেম তৈরির কাজও করছিলেন। তার তৈরি গেমগুলোর মধ্যে ‘বোহরডম’ ও ‘ফ্রাস্ট ল’ উল্লেখযোগ্য।

ফেডারেল নির্বাচনী নথি অনুযায়ী, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিস-এর সমর্থনে ডেমোক্রেটিক পার্টির একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে ২৫ ডলার অনুদান দেন অ্যালেন।

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, অ্যালেনের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা এই দুই অভিযোগ আনা হবে।

তিনি বলেন, সোমবার তাকে আদালতে হাজির করা হবে। যদিও এক কর্মকর্তা আহত হয়েছেন, তবে অ্যালেন বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর উদ্দেশ্যেই এগিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসি পুলিশের প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজনের কাছে শটগান, হ্যান্ডগান ও একাধিক ছুরি ছিল।

তিনি বলেন, চেকপয়েন্ট অতিক্রম করার সময় সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে প্রতিহত করে। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। একজন কর্মকর্তা তার বুলেটপ্রুফ ভেস্টে গুলিবিদ্ধ হন, তবে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।

কারোল জানান, গুলিবিনিময়ে সন্দেহভাজন আহত হননি এবং তিনি একাই এই হামলার চেষ্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার জানিয়েছেন, সন্দেহভাজনকে হাসপাতালে নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত সিক্রেট সার্ভিস কর্মকর্তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, সন্দেহভাজন একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর চেষ্টা করেছিল, তবে সিক্রেট সার্ভিস সদস্যদের তৎপরতায় তাকে আটক করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি ভালো আছেন।

ট্রাম্প আরও জানান, খুব শিগগিরই একাধিক অভিযোগ আনা হবে। সন্দেহভাজনকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে উল্লেখ করে তিনি সতর্ক করেন, ভবিষ্যতেও এমন হামলার চেষ্টা হতে পারে।

Tags: গুলিডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পহামলাকারীহোয়াইট হাউস
Previous Post

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির গ্রামে শোকের ছায়া

Next Post

অতীত ফেলে লিটনের চোখ ২০২৮ বিশ্বকাপ

Next Post

অতীত ফেলে লিটনের চোখ ২০২৮ বিশ্বকাপ

বাংলাদেশ ক্রিকেট দলের লিটন দাস মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক হিসেবে এখন কতটা স্বাধীন লিটন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT