চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স ও রিয়ালের গুরুত্বপূর্ণ সময়ে চোটে এমবাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 25, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছে ইউরোপের লিগ পর্যায়ের ম্যাচগুলো, সপ্তাহ পেরলেই নির্ধাণ হয়ে যাবে কোন লিগে কে চ্যাম্পিয়ন হচ্ছে। এর পরেই মহাযজ্ঞ, ২০২৬ ফিফা বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এই সময়ে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের অন্যতম তারকা ফুটবলার কাইলিয়ান এমবাপে পরেছেন চোটে।

শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি হওয়ার অনুরোধ করেন এমবাপে। এ ড্রয়ে লা লিগা শিরোপা দৌড়ে বার্সেলোনার থেকে ৮ পয়েন্ট পিছিয়ে পরেছে লস ব্লাঙ্কোসরা।

লা কার্তুজায় খেলা শুরুর ১৭ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়র সফরকারীদের এগিয়ে দেন। কিন্তু ৯০ মিনিট শেষে যোগ করা সময় হেক্টর বেলেরিনের গোলে স্বাগতিকরা সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধের শেষদিকে এমবাপে মাঠ ছাড়ার অনুরোধ করেন এবং ৮১ মিনিটে তাকে তুলে নেয়া হয়।

ম্যাচ শেষে ফরাসি তারকার চোটের প্রসঙ্গে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেছেন, ‘এমবাপের কী হয়েছে, সে সম্পর্কে আমার আসলেই কোন ধারণা নেই। আমি শুধু জানি সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। এখন আমরা দেখব আগামী কয়েকদিনে তার অবস্থার কী হয়।’

ইংলিশ গণমাধ্যমকে রিয়াল জানিয়েছে, প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী এমবাপের বাম হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে।

‘যখন ম্যাচগুলো হাড্ডাহাড্ডি হয়, সে ম্যাচে এমনটা ঘটতেই পারে। আর আমাদের ভাগ্যও খুব একটা সহায় ছিল না।’

এমবাপের এমন অবস্থায় যেখানে, মে মাসের ৪ তারিখ লা লিগায় শিরোপার দৌড়ে এস্প্যানিয়লের বিপক্ষে নামবে রিয়াল, তার এক সপ্তাহ পর এল ক্ল্যাসিকোতে লরবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সা।

অন্যদিকে বিগত দুটি বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স, আগামী ১৬ই জুন সেনেগালের বিপক্ষে তাদের টুর্নামেন্ট শুরু করবে। ২৩ তারিখ ইরাক এবং ২৭ তারিখ নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে।

Tags: এমবাপেফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

৩ মাসের মধ্যেই সড়কে নামছে দেশীয় ইলেকট্রিক যানবাহন

Next Post

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

Next Post
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT