চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড থেকে আরও দু’জন বাংলাদেশ জার্সিতে খেলতে আসছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 অপরাহ্ন 24, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর বাংলাদেশের লক্ষ্য এশিয়ান মঞ্চে জায়গা করে নেয়া। শক্তিমত্তা বাড়াতে প্রবাসী ফুটবলারদের দলে নেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ধারাবাহিকতায় এবার যোগ দিতে চলেছেন ইংল্যান্ড বংশোদ্ভূত দুই তরুণ ফুটবলার অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। সম্ভাব্য তিনজন বংশোদ্ভূত ফুটবলারের অগ্রগতি, প্রস্তুতি এবং অনূর্ধ্ব-২০ দলের পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

ফাহাদ করিম জানান, সিনিয়র জাতীয় দলের জন্য বিবেচনায় থাকা একজন বংশোদ্ভূত খেলোয়াড়ের নাম এখনও প্রকাশ করতে পারছেন না। ওই খেলোয়াড় শুরুতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সম্মতি দিলেও পরে ব্যক্তিগত কারণে পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখতে অনুরোধ করেছেন।

‘আমরা তার জন্ম নিবন্ধন ও পাসপোর্ট ফর্ম প্রস্তুত করেছিলাম। কিন্তু জমা দেয়ার সময় তিনি কিছুটা সময় চান। পরে আবার যোগাযোগ করলে তিনি জানান, নতুন পাসপোর্ট হলে তার বর্তমান পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হতে পারে, সে বিষয়টি নিয়ে ভাবছেন। আমরা বলেছি, যখনই তিনি সিদ্ধান্ত নেবেন, আমরা প্রস্তুত। জুনে তাকে পাওয়া না গেলেও সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আবারও আলোচনা চালিয়ে যাওয়ার আশা রয়েছে।’

এদিকে বাফুফে ইতিমধ্যে দুই তরুণ বংশোদ্ভূত ফুটবলারকে অনূর্ধ্ব-২০ ক্যাম্পে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। তাদের একজন অ্যাডাম আব্বাস। ইংল্যান্ডে জন্ম নেয়া ১৯ বর্ষী রাইট উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়ুথ একাডেমি থেকে উঠে এসে বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন। এরপর চলতি বছরের মার্চে যোগ দেন উইদেনশো ক্লাবে।

ফাহাদ করিম জানান, অ্যাডাম আব্বাসের ভিডিও ফুটেজ ও তথ্য বিশ্লেষণ করে টেকনিক্যাল টিম সন্তোষজনক মূল্যায়ন দিয়েছে। ইতিমধ্যে তার পাসপোর্ট প্রক্রিয়াও শুরু হয়েছে। আশা করা হচ্ছে জুনের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আগামী আগস্টের শেষদিকে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের ক্যাম্পে তাকে দেখতে চায় বাফুফে।

অন্যজন জিদান ইউসুফ, যিনি লন্ডনে জন্ম নেয়া ১৮ বর্ষী সেন্টার-ব্যাক। হ্যানওর্থ অনূর্ধ্ব-১৮ দল থেকে ওয়াল্টন অ্যান্ড হের্শাম এফসির অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন এবং বর্তমানে ক্লাবটির মূল দলে সঙ্গেও খেলছেন। তার সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের ম্যানেজার সামির কাশেম সরাসরি যোগাযোগ করেছেন এবং পারফরম্যান্স বিশ্লেষণে ইতিবাচক রিপোর্ট পাওয়া গেছে। জিদান ইতিমধ্যে পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করেছেন এবং তাকে শিগগিরই ক্যাম্পে ডাকা হবে, জানিয়েছেন ফাহাদ করিম।

Tags: অ্যাডাম আব্বাসইংল্যান্ডবাংলাদেশ ফুটবলম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

অভিনেতা তপন আর নেই

Next Post

মাদককাণ্ডে দুই বছর নিষিদ্ধ ব্রেসওয়েল

Next Post

মাদককাণ্ডে দুই বছর নিষিদ্ধ ব্রেসওয়েল

হ্যাটট্রিক সাফ অভিযানের প্রস্তুতি নিতে চট্টগ্রামে ঋতুপর্ণারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT